উদ্দীপকে উল্লিখিত বৃষ্টিপাতটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বৃষ্টিপাতটি হলো পরিচল্লন বৃষ্টিপাত। নিম্নে উক্ত বৃষ্টিপাত সম্পর্কে ব্যাখ্যা করা হলো- বিশালাকারের জলীয়বাষ্পপূর্ণ বায়ুপুঞ্জ পরিচলন প্রক্রিয়ায় সোজা উপরে উঠে রুদ্ধতাপ হ্রাস পেয়ে শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে পরিচলন বৃষ্টি বলে। সাধারণত ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে তা সোজা উপরের দিকে উঠতে থাকে। বায়ুতে জলীয়বাষ্প থাকলে তা উপরে উঠার সময় শীতল হতে শুরু করে এবং ঘনীভবন সমতলে পৌঁছলে জলীয়বাষ্প পানিকণায় পরিণত হয় এবং জলাকর্ষী কণাকে আশ্রয় করে বাতাসে ভাসতে থাকে যাকে মেঘ বলে। মেঘ আরও উপরে উঠে শীতল হলে পানি কণাগুলোর আকার বৃদ্ধি পায় এবং ওজন বেড়ে যায়। একসময় বৃষ্টিপাত ঘটায়। পরিচলন প্রক্রিয়ায় বায়ু উপরে উঠে বৃষ্টিপাত ঘটায় বলে এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলে। সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় বলে উত্তাপও বেশি বিশাল পানিরাশি হতে প্রচুর জলীয়বাষ্প অনবরত উপরে উঠতে থাক এবং উপরের দিকে চাপ কম থাকায় প্রসারিত ও শীতল হয়ে মেঘে পরিণত হয় এবং বৃষ্টিপাত ঘটায়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বৃষ্টিপাতটি ব্যাখ্যা কর।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


