উদ্দীপকে 'ক' বায়ুপ্রবাহের কারণ- ব্যাখ্যা করো।
উত্তর: দ্দীপকের 'ক' বায়ুপ্রবাহটি হলো উত্তর-পূর্ব অয়ন বায়ু, যা নিয়ত বায়ুপ্রবাহের অন্তর্গত। এ বায়ুপ্রবাহের কারণ হলো বায়ুর চাপ বলয়ের (Air Pressure belt) অবস্থান। নিরক্ষীয় নিম্নচাপ ও কর্কটীয় উচ্চচাপ বলয়ের অবস্থানের কারণে উত্তর-পূর্ব অয়ন বায়ুপ্রবাহ সংঘটিত হয়ে থাকে। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে থাকে। প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজগুলো এ বায়ুপ্রবাহের দিক অনুসরণ করে যাতায়াত করত বলে একে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু (Trade Winds) বলে। উত্তর গোলার্ধে এটি উত্তর-পূর্ব ও দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নামে পরিচিত।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে 'ক' বায়ুপ্রবাহের কারণ- ব্যাখ্যা করো।
উদ্দীপক

ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


