পৃথিবীর বিভিন্ন স্থানের 'Y [গণিত] এর বিভিন্নতার জন্য নিয়ন্ত্রণকারী নিয়ামক দায়ী বিশ্লেষণ করো।
উত্তর: জলবায়ু পরিবর্তনে 'Y [গণিত] নিয়ামকসমূহ তথা নিয়ন্ত্রণকারী নিয়ামকসমূহ বিভিন্ন স্থানে জলবায়ুর তারতম্য সৃষ্টি করে। নিম্নে তা বিশ্লেষণ করা হলো- i. অক্ষাংশ: সাধারণত অক্ষাংশভেদে সূর্যকিরণের মাত্রা বিভিন্ন রকম । হয়। যেমন— নিরক্ষরেখার উপর সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয়। আর এ রেখা থেকে যতই উত্তরে বা দক্ষিণে যাওয়া যায়, সূর্যকিরণ ততই তির্যকভাবে পড়তে থাকে। এর ফলে নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণ উভয় মেরুর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। এবং অপেক্ষাকৃত শীতল জলবায়ু অঞ্চল দৃষ্ট হয় । ii. উচ্চতা: উচ্চতা কোন অঞ্চলের জলবায়ুর নিয়ামক হিসেবে কাজ ... করে। ভূপৃষ্ঠ থেকে যত ঊর্ধ্বে যাওয়া যায়, বায়ুর তাপমাত্রা তত কমতে থাকে (ট্রপোস্ফিয়ারের মধ্যে)। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলে ভেসে বেড়ানো ধূলিকণা, জলকণা, লবণকণা প্রভৃতি তাপ শোষণ করে। এসব কারণে নিচের স্তরের বায়ু ওপরের স্তর অপেক্ষা অধিক উষ্ণ থাকে। গাঙ্গেয় সমভূমিতে ৭৮০ মি. উচ্চতায় নতুন দিল্লির জুন মাসের গড় উষ্ণতা ৩৩.৩০°সে. কিন্তু নিকটবর্তী অধিক উচ্চতায় অবস্থিত সিমলায় ঐ মাসের গড় উত্তাপ ১৯.৫° সে.। এভাবেই পার্বত্য অঞ্চলের জলবায়ু অপেক্ষাকৃত শীতল । iii. সমুদ্রস্রোত: শীতল বা উষ্ণ সমুদ্রস্রোতের প্রভাবে উপকূল সংলগ্ন এলাকার বায়ু ঠাণ্ডা বা উষ্ণ হয়। যেমন— উপসাগরীয় স্রোতের প্রভাবে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলবর্তী এলাকার উষ্ণতা বৃদ্ধি পায়। iv. বনভূমির অবস্থান: গাছপালা থেকে প্রস্বেদন ও বাষ্পীভবনের সাহায্যে বায়ু জলীয়বাষ্পপূর্ণ এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। যেমন- সুন্দরবনের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত ঘটে। তাছাড়া এ বনভূমি ঝড়-তুফান, সাইক্লোনের গতিপথে বাধা দিয়ে এর শক্তি কমিয়ে দেয়। ফলে দেশের অভ্যন্তরের জলবায়ু সারাবছর শান্ত থাকে। iv. বনভূমির অবস্থান: গাছপালা থেকে প্রস্বেদন ও বাষ্পীভবনের সাহায্যে বায়ু জলীয়বাষ্পপূর্ণ এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। যেমন- সুন্দরবনের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত ঘটে। তাছাড়া এ বনভূমি ঝড়-তুফান, সাইক্লোনের গতিপথে বাধা দিয়ে এর শক্তি কমিয়ে দেয়। ফলে দেশের অভ্যন্তরের জলবায়ু সারাবছর শান্ত থাকে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
পৃথিবীর বিভিন্ন স্থানের 'Y এর বিভিন্নতার জন্য নিয়ন্ত্রণকারী নিয়া…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


