উদ্দীপকের ক ও খ অঞ্চলে প্রবাহিত বায়ুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'ক' ও 'খ' চিহ্নিত অঞ্চলে প্রবাহিত বায়ুপ্রবাহদ্বয় হলো অয়ন বায়ু ও পশ্চিম বায়ু। বৈশিষ্ট্যগত দিক বিবেচনায় পশ্চিমা বায়ু ও অয়ন বায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু যখন নিরক্ষরেখার নিকটবর্তী হয় তখন অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে ওঠে। উত্তর অয়ন বায়ু ঘণ্টায় ১৬ কি.মি. এবং দক্ষিণ অয়ন বায়ু ঘণ্টায় ২২.৫০ কি.মি. গতিবেগে প্রবাহিত হয়। নিরক্ষীয় অঞ্চলে কোনো প্রকার আনুভূমিক প্রবাহ থাকে না। অয়ন বায়ুতে সাধারণত জলীয়বাষ্প কম থাকে বলে এ বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না বললেই চলে। এ বায়ুর যে অংশ সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তার প্রভাবে উপকূলবর্তী এলাকাতে সামান্য বৃষ্টিপাত হয়। পক্ষান্তরে, দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুতে জলীয়বাষ্প থাকে বলে প্রবাহিত অঞ্চলে বৃষ্টিপাত হয়। ক্রান্তীয় উচ্চচাপ বলয় হতে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু প্রবাহিত অঞ্চলে স্থলভাগ বেশি থাকায় তথায় এর গতিবেগ দুর্বল থাকে। উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ু জলভাগের উপর দিকে প্রবাহিত হওয়ায় এর গতিবেগ প্রবল থাকে। ৩০° থেকে ৩৫° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের এ বায়ুর আনুভূমিক প্রবাহ অনুভব হয় না বলে এ অঞ্চলকে অশ্ব অক্ষাংশ বলে। সুতরাং উপরিউক্ত পশ্চিমা বায়ু ও অয়ন বায়ুর বৈশিষ্ট্যগুলোর আলোকে বলা যায় যে পশ্চিমা বায়ুর বৈশিষ্ট্য অয়ন বায়ুর মতো নয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকের ক ও খ অঞ্চলে প্রবাহিত বায়ুর মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক

সিলেট সরকারি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


