উদ্দীপকে উল্লিখিত 'ক' অঞ্চলে নিম্নচাপের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'ক' দ্বারা নিরক্ষীয় অঞ্চলকে বোঝানো হয়েছে। এ অঞ্চলে নিম্নচাপের কারণ নিচে ব্যাখ্যা করা হলো- নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে ৫০-১০০ অক্ষাংশের মধ্যকার অঞ্চলকে নিরক্ষীয় অঞ্চল বলা হয়। আমরা জানি নিরক্ষরেখার উপর সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় যার কারণে সারা বছর তাপমাত্রা 1. বেশি থাকে। এছাড়া এ অঞ্চলে জলরাশির পরিমাণ অত্যন্ত বেশি বলে, প্রচুর পরিমাণ জলীয়বাষ্প বায়ুমণ্ডলের দিকে উত্থিত হয়। জলীয়বাষ্প হালকা বলে দ্রুত উপরের দিকে যেতে থাকে। ফলে ঐ অঞ্চলে বায়ুচাপের পরিমাণ কম হয় অর্থাৎ নিম্নচাপ বিরাজ করে। এ অঞ্চলে স্থলভাগ অপেক্ষা জলভাগের পরিমাণ বেশি বলে সূর্যের প্রচন্ড উত্তাপে • জলভাগ হতে প্রচুর জলীয়বাষ্প উপরে উঠে উষ্ণ বায়ুর সাথে মিশে ! যায়। সেজন্য বায়ুমণ্ডলের চাপ খুব কম হয়। এ কারণে নিরক্ষীয় প্রদেশে বায়ুর নিম্নচাপ বিরাজ করে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'ক' অঞ্চলে নিম্নচাপের কারণ ব্যাখ্যা কর।
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


