উদ্দীপকে উল্লিখিত দুর্যোগটি বাংলাদেশে সংঘটনের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: গ্রীষ্মকালের শুরুতে বাংলাদেশে কালবৈশাখী ঝড় হয়। কালবৈশাখী সৃষ্টির প্রধান কারণ নিম্নচাপ। এই নিম্নচাপের কারণে উষ্ণ বাতাস উপরের দিকে উঠতে থাকে। এর ফলে সৃষ্ট ফাঁকা জায়গা পূরণের জন্য ঠাণ্ডা বাতাস প্রচণ্ড বেগে ঐ ফাঁকা স্থানের দিকে ধাবিত হয়ে কালবৈশাখী সংঘটিত হয়। কালবৈশাখীর আগমনে উষ্ণতা স্বাভাবিকের তুলনায় ৫°-১০° সে. কমে যায়। দক্ষিণ দিক হতে প্রবাহিত উষ্ণ জলীয়বাষ্পপূর্ণ বায়ু উত্তর-পশ্চিমে পৌছিয়ে উপরে ওঠতে থাকে। এ বায়ুর ঠিক উপরের দিকে উত্তর-পশ্চিম বা পশ্চিম দিক হতে শুষ্ক শীতল বায়ু প্রবাহিত হয়। এই দুই বিপরীতগামী বায়ুপ্রবাহের সন্ধিস্থলে বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। গ্রীষ্মকালীন বায়ুমণ্ডলীয় এ অবস্থার পরপরই দক্ষিণ-পূর্ব মৌসুমি বায়ু প্রেবাহের প্রভাবে বর্ষাকাল শুরু হয়। তাই কালবৈশাখী হলো মৌসুমি বায়ুর অগ্রদূত।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দুর্যোগটি বাংলাদেশে সংঘটনের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


