উদ্দীপকে 'ক' বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'ক' এ পরিচলন বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে। নিচে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো- পরিচলন বৃষ্টি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে তার গতি ঊর্ধ্বমুখী হয়। জলীয় বাষ্পপূর্ণ এ বায়ু উপরে ওঠে প্রসারিত ও শীতল হয়। তখন এ শীতল বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণা ও বরফকণায় পরিণত হয়। এ পানিকণাগুলো বায়ুতে ভাসমান ধূলিকণার সাথে মিশে আকারে বড় হয়। তখন সেগুলো আর বাতাসে ভেসে বেড়াতে পারে না। বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। পরিচলন প্রক্রিয়ার মাধ্যমে উষ্ণতার বিনিময় হয়ে এ জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে পরিচলন বৃষ্টি বলে। সাধারণত নিরক্ষীয় অঞ্চলে (৫০-১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ) প্রতিদিন পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। ক্রান্তীয় অঞ্চলে গ্রীষ্মকালে পরিচলন প্রক্রিয়ায় বিকেলের দিকে ও সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে 'ক' বৃষ্টিপাতের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক


Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


