উদ্দীপকে 'ক' ও 'খ' শ্রেণির বৃষ্টিপাতের পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'খ' বৃষ্টিপাত হলো যথাক্রমে পরিচলন বৃষ্টিপাত ও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত। বৃষ্টিপাতদ্বয়ের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা করা হলো: সাধারণত নিরক্ষীয় অঞ্চলে (৫° - ১০° উ. ও দ. অক্ষাংশ) প্রতিদিন পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। জলভাগ ও বনভূমির প্রাধান্য এবং লম্বভাবে সূর্যরশ্মির পতনে সারাদিন বাষ্পীভবন ও বাষ্পীয় প্রস্বেদনে উষ্ণ ও আর্দ্র বায়ু সোজা উপরে উঠে যায়। এ বায়ু শীতল বায়ুস্তরের সংস্পর্শে শীতল ও ঘনীভূত হলে বিকেলে বজ্র-বিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হয়। ক্রান্তীয় অঞ্চলে গ্রীষ্মকালে পরিচলন প্রক্রিয়ায় বিকেলের দিকে ও সন্ধ্যায় পরিচালন প্রক্রিয়ায় বৃষ্টিপাত হয়। অন্যদিকে, সমুদ্র উপকূলের নিকটবর্তী অঞ্চলে পাহাড়, পর্বত, মালভূমি থাকলে নিকটবর্তী উষ্ণ সমুদ্র থেকে আগত জলীয়বাষ্পপূর্ণ বায়ু এই উচ্চভূমিতে ধাক্কা খায় এবং উপরে উঠতে থাকলে শীতল ও ঘনীভূত হয়ে শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এই অংশকে প্রতিবাত পার্শ্ব বলে। উচ্চভূমি অতিক্রম করে বায়ু অপর পার্শ্বে অর্থাৎ অনুবাত পার্শ্বে পৌঁছলে এতে জলীয়বাষ্প আর থাকে না বলে বৃষ্টি খুব কম হয়। এ অঞ্চলকে বৃষ্টিচ্ছায় অঞ্চল বলে। পর্বতের অনুবাত পার্শ্বের বৃষ্টিচ্ছায় অঞ্চলটি সাধারণভাবে শুষবে। প্রায়শ অনুর। অন্যান্য উপাদান যেমন- গিরিখাতের অবস্থান, উষ্ণতার পার্থক্য ইত্যাদিও শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের ওপর প্রভাব ফেলে। তাই বলা যায়, পরিচালন বৃষ্টিপাত এবং অঞ্চলের শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের বৈশিষ্ট্যগত বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে 'ক' ও 'খ' শ্রেণির বৃষ্টিপাতের পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক


Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


