উদ্দীপকে উল্লিখিত 'বৃষ্টিপাত-খ' এর বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'বৃষ্টিপাত-খ' দ্বারা শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতকে নির্দেশ করে। নিচে তা বর্ণনা করা হলো- জলীয়বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি গমনপথে কোনো উঁচু পর্বতশ্রেণিতে বাধা পায় তাহলে ঐ বায়ু উপরের দিকে ওঠে যায়। তখন জলীয়বাষ্পপূর্ণ বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং পর্বতের উঁচু অংশে শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাত ঢালে বৃষ্টিপাত হয়। এরূপ বৃষ্টিপাতকে শৈলোৎক্ষেপ বৃষ্টি বলে। সাধারণত গ্রীষ্মের শেষ এবং বর্ষায় শুরুতে এ বৃষ্টিপাত হয়, পর্বত ও মালভূমি অঞ্চলে আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চলে এ ধরনের বৃষ্টিপাত হয়। উদ্দীপকে খ শ্রেণির বৃষ্টিপাতের বৈশিষ্ট্য হলো পাহাড়ের প্রতিবাত ঢালে বৃষ্টিপাত হয়। শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতও পাহাড়ের প্রতিবাত ঢালে হয়। সুতরাং 'বৃষ্টিপাত-খ' হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'বৃষ্টিপাত-খ' এর বর্ণনা দাও।
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


