উদ্দীপকে 'A [গণিত] বায়ুপ্রবাহের বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] বায়ুপ্রবাহটি অয়ন বায়ু। নিচে অয়ন বায়ুর বর্ণনা দেওয়া হলো- কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ অঞ্চল হতে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে যে বায়ু নিয়মিত প্রবাহিত হয় তাকে অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু বলে। প্রাচীন কালে মালবাহী বাণিজ্য জাহাজগুলো এ বায়ুর পথ অনুসরণ করে চলাচল করত বলে একে বাণিজ্য বায়ু বলা হয়। নিরক্ষীয় শান্ত বলয়ের উভয়দিকে ১০° থেকে ৩০° অক্ষাংশের মধ্যে এ বায়ু প্রবাহিত হয়। বায়ুপ্রবাহের দিক অনুসারে এ বায়ুকে উত্তর-পূর্ব অয়ন বায়ু বা বাণিজ্য বায়ু ও দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু বা বাণিজ্য বায়ুতে ভাগ করা হয়। অয়ন বায়ু উচ্চ অক্ষাংশ হতে নিম্ন অক্ষাংশে প্রবাহিত হয় বলে এদের জলীয়বাষ্প ধারণ করার শক্তি বৃদ্ধি পায়। এ বাহুতে সাধারণত বৃষ্টিপাত হয় না। তবে ক্ষেত্রবিশেষ পাহাড়ের গায়ে বাধা পেয়ে কিছু বৃষ্টিপাত ঘটায়। শীতের শুরুতে উত্তর-পূর্ব অয়ন বায়ুস্থলভাগ ও সমুদ্রের ব্যাপক অংশের উপর দিয়ে প্রবাহিত হয়। শীতকালে এ বায়ুর গতিবেগ বেশি থাকে। তাই বলা যায় উদ্দীপকের 'A [গণিত] বায়ুপ্রবাহটি অয়ন বায়ু।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে 'A বায়ুপ্রবাহের বর্ণনা দাও।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


