উদ্দীপকে কোন বায়ুপ্রবাহের সাথে বাংলাদেশের জলবায়ুর সম্পর্ক রয়েছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে 'C [গণিত] অর্থাৎ মৌসুমি বায়ু প্রবাহের সাথে বাংলাদেশের জলবায়ুর মিল রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মওসুম শব্দের অর্থ ঋতু। ঋতু পরিবর্তনের সাথে যে বায়ুর দিক পরিবর্তন হয় তাকে মৌসুমি বায়ু বলা হয়। দক্ষিণ এশিয়ায় যে বায়ুপ্রবাহ ৬ মাস উত্তর-পূর্ব দিক থেকে এবং ৬ মাস দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় সে বায়ুপ্রবাহ সমূহকে বোঝানোর জন্যই এ শব্দ ব্যবহার করা হয়। মৌসুমি বায়ু বাংলাদেশসহ পুরো দক্ষিণ-পূর্ব এশিয়ায় দেখা যায়। তাপমাত্রার ভিন্নতার কারণে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু ও শীতকালীন মৌসুমি বায়ু দেখা যায়। এ জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য হলো ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর গতিও পরিবর্তিত হয়। গ্রীষ্মকালে এটি জলভাগ হতে স্থলভাগের দিকে এবং শীতকালে এটি স্থল ভাগ হতে জলভাগের দিকে প্রবাহিত হয়। গ্রীষ্মকালে বায়ু যেদিকে যায় শীতকালে বায়ু তার বিপরীত দিকে যায়। এ কারণে গ্রীষ্মকাল বৃষ্টিবহুল ও শীতকাল প্রায় বৃষ্টিহীন থাকে। এ জলবায়ুর আর একটি বৈশিষ্ট্য হলো বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ অত্যধিক। কিন্তু এখানে নিরক্ষীয় অঞ্চলের মতো সারাবছর বৃষ্টিপাত না হয়ে অধিকাংশ বৃষ্টিপাত কেবল গ্রীষ্মকালেই হয়ে থাকে। তাই বলা যায়,উদ্দীপকের 'C [গণিত] অর্থাৎ মৌসুমি বায়ুর সাথে বাংলাদেশের জলবায়ুর অনেকটা সম্পর্ক রয়েছে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে কোন বায়ুপ্রবাহের সাথে বাংলাদেশের জলবায়ুর সম্পর্ক রয়েছে? …
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


