উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় বায়ুমণ্ডলীয় গোলযোগটি সৃষ্টির কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় বায়ুমন্ডলীয় গোলযোগটি হলো- ঘূর্ণিঝড়। চে ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ ব্যাখ্যা করা হলো: যখন ভূপৃষ্ঠের কোনো অল্প স্থান জুড়ে আকস্মিকভাবে বায়ুর চাপ কমে। যায়, কেন্দ্রে নিম্নচাপ এবং তার পার্শ্ববর্তী চারদিকে উচ্চচাপ থাকে, চাপের সমতা রক্ষার জন্য তখন চারদিকের শীতল উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারি বায়ু প্রবলবেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রে প্রবেশ করে এ বায়ু উষ্ণ হয়ে উর্ধ্বমুখী হয়। ঊর্ধ্বমুখী এ বায়ু মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে। কেন্দ্রমুখী ঊর্ধ্বগামী এ প্রবল ঘূর্ণিবায়ুকে ঘূর্ণিঝড় বা ঘূর্ণিবাত বলে। ঘূর্ণিঝড় একটি প্রবল ঝড়। প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় যখন কোনো সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কখনো কখনো সেখানকার পানিরাশিকে প্রবলভাবে আকর্ষণ করে ফলে পানিরাশি অনেক উঁচুতে উঠতে থাকে। এ ঘূর্ণিঝড়কে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে অভিহিত করা হয়। যেমন- ভারত মহাসাগরে সাইক্লোন, চীন ও জাপান উপকূলে টাইফুন, এবং মেক্সিকো উপসাগর অঞ্চলে হারিকেন।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় বায়ুমণ্ডলীয় গোলযোগটি সৃষ্টির কারণ ব্যাখ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


