উদ্দীপকে ইঙ্গিতকৃত বায়ুমণ্ডলীয় গোলযোগ দুটির সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বায়ুমন্ডলীয় গোলযোগ দুটির প্রথমটি কালবৈশাখী ঝড় এবং দ্বিতীয়টি ঘূর্ণিঝড়। নিচে এদের মধ্যে সাদৃশ্য ও বৈশাদৃশ্য বিশ্লেষণ করা হলো: সাদৃশ্য: উভয় ঝড়ই বায়ুমণ্ডলীয় গোলযোগ। বায়ুর নিম্নচাপের কারণে উভয় ধরনের গোলযোগ সৃষ্টি হয়। বাংলাদেশে ও ভারতে বেশি সংঘটিত হয় এবং ব্যাপক প্রাণহানি এবং সম্পদহানি ঘটায়। উভয় ঝড়ের কারণে বৃষ্টিপাত সংঘটিত হয়। বৈশাদৃশ্য: যখন ভূপৃষ্ঠের কোনো অল্প স্থান জুড়ে আকস্মিকভাবে বায়ুর চাপ কমে যায়, কেন্দ্রে নিম্নচাপ এবং তার পার্শ্ববর্তী চারদিকে উচ্চচাপ থাকে, চাপের সমতা রক্ষার জন্য তখন চারদিকের শীতল উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ও ভারি বায়ু প্রবলবেগে ঘুরতে ঘুরতে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। কেন্দ্রে প্রবেশ করে এ বায়ু উষ্ণ হয়ে ঊর্ধ্বমুখী হয়। ঊর্ধ্বমুখী এ বায়ু মেঘ ও বৃষ্টির সৃষ্টি করে। প্রচন্ড বেগে ঘূর্ণিঝড় যখন কোনো সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হয় তখন কখনো কখনো সেখানকার পানিরাশিকে প্রবলভাবে আকর্ষণ করে ফলে পানিরাশি অনেক উঁচুতে উঠতে থাকে। অপরদিকে, কালবৈশাখী বাংলাদেশের একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। এ ঝড় সাধারণত বৈশাখ মাসে সংঘটিত হয় বলে একে কালবৈশাখী বলে। শীতের পর গ্রীষ্মের আবির্ভাবের সময় প্রতিবছর এপ্রিল-মে মাসে ভারত মহাসাগরে যে ঘর্ণিঝড়ের সৃষ্টি হয় তা কালবৈশাখী নামে পরিচিত। কালবৈশাখী ঝড় সাধারণত বাংলাদেশ,পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম প্রভৃতি স্থানে মার্চ-এপ্রিল মাসে সন্ধ্যার দিকে সংঘটিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বায়ুমণ্ডলীয় গোলযোগ দুটির সাদৃশ্য বৈসাদৃশ্য বিশ্…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


