উদ্দীপকে উল্লিখিত ১নং বৃষ্টিপাত সংঘটনের প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ১নং বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত সংঘটন প্রক্রিয়া নিচে ব্যাখ্যা করা হলো: ভূপৃষ্ঠের তাপমাত্রা অত্যাধিক হলে বায়ুর বাষ্পীয়ভবনের ক্ষমতা বাড়ে। এ অবস্থায় জলীয়বাষ্পপূর্ণ হালকা বায়ু ঊর্ধ্বে প্রসারিত ও শীতল হলে সেখানে বৃষ্টিপাত ঘটায়। এরূপ বৃষ্টিপাতকে পরিচলন বৃষ্টিপাত বলে। অর্থাৎ জলীয়বাষ্পপূর্ণ হালকা বায়ু ঊর্ধ্বে প্রসারিত ও শীতল হলে সেখানে যে বৃষ্টিপাত ঘটায় সেটাই হলো পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টি ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হলে তার গতি ঊর্ধ্বমুখী হয়। জলীয় বাষ্পপূর্ণ এ বায়ু উপরে ওঠে প্রসারিত ও শীতল হয়। তখন এ শীতল বায়ুর জলীয়বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণা ও বরফকণায় পরিণত হয়। এ পানিকণাগুলো বায়ুতে ভাসমান ধূলিকণার সাথে মিশে আকারে বড় হয়। তখন সেগুলো আর বাতাসে ভেসে বেড়াতে পারে না। বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। সাধারণত নিরক্ষীয় অঞ্চলে (৫°-১০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশ) প্রতিদিন পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। ক্রান্তীয় অঞ্চলে গ্রীষ্মকালে পরিচলন প্রক্রিয়ায় বিকেলের দিকে ও সন্ধ্যায় পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত সংঘটিত হয়। তাই বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত ১নং বৃষ্টিপাত হলো পরিচলন বৃষ্টিপাত।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ১নং বৃষ্টিপাত সংঘটনের প্রক্রিয়া বিশ্লেষণ কর।
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


