উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগ সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দুর্যোগটি হলো কালবৈশাখী ঝড়। এটি বাংলাদেশে সংঘটিত একটি অতি পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। সাধারণত বৈশাখ মাসে এ ঝড় সংঘটিত হয় বলে একে কালবৈশাখী বলে। বাংলাদেশে কালবৈশাখী ঝড় সংঘটিত হওয়ার প্রধান কারণ হলো নিম্নচাপ। কারণ নিম্নচাপের কারণে উষ্ণ বাতাস উপরে উঠে যায়। তখন শূন্যস্থান পূরণের জন্য চারিদিক থেকে শীতল বায়ু প্রচণ্ড বেগে ফাঁকা স্থানের দিকে অগ্রসর হয়। ফলে দুই বিপরীতমুখী বায়ুপ্রবাহের মিলনস্থলে বজ্রবিদ্যুৎসহ কালবৈশাখী ঝড়ের উৎপত্তি হয়। সাধারণত উত্তর-পশ্চিম দিক হতে এ ঝড়ের উৎপত্তি হয়। সুতরাং বিপরীতমুখী বায়ুপ্রবাহের ফলে উদ্দীপকে উল্লিখিত কালবৈশাখি ঝড়ের সৃষ্টি হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত দুর্যোগ সংঘটনের কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


