মুনিয়ার বসবাসকৃত দেশ ও চাচার, বসবাসকৃত দেশের জলবায়ুর তারতম্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে মুনিয়ার বসবাসকৃত অঞ্চলটি হলো মালয়েশিয়া যেখানে নিরক্ষীয় জলবায়ু বিদ্যমান এবং তার চাচার বসবাসকৃত অঞ্চল হলো বাংলাদেশ যেখানে মৌসুমি জলবায়ু বিদ্যমান। গঠনগত ও অঞ্চলগত ভিন্নতার কারণে এ দুই ধরনের জলবায়ু অঞ্চলের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। সাধারণত বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত প্রভৃতি উপাদানের ওপর ভিত্তি করে একটি অঞ্চলের জলবায়ু নিরূপণ করা যায়। নিরক্ষীয় অঞ্চলে সূর্য সারাবছর লম্বভাবে কিরণ দেয় এবং দিবাভাগের দৈর্ঘ্য সারাবছর প্রায় সমান থাকে বলে এ অঞ্চলের তাপমাত্রা সারাবছরই অধিক থাকে এবং বিভিন্ন মাসের মধ্যে তাপমাত্রার পার্থক্য খুবই কম হয়ে থাকে। বার্ষিক গড় তাপমাত্রা সাধারণত ২২°- ৩৪° সে. পর্যন্ত। নিরক্ষীয় অঞ্চলে জলভাগ অধিক হওয়ায় এবং প্রচণ্ড উত্তাপ থাকায় সারাদিনই সূর্যের তাপে পানি বাষ্পীভূত হয়ে উপরে উঠতে থাকে এবং ঊর্ধ্বে প্রসারিত ও শীতল হয়ে অপরাহ্নে পরিচলন প্রক্রিয়ায় ব্যাপকভাবে বৃষ্টিপাত ঘটায়। মালয়েশিয়ায় নিরক্ষরীয় জলবায়ু বিরাজ করে তাই এ অঞ্চলেও উপরিউক্ত বৈশিষ্ট্যসমূহ বিদ্যমান। এ অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ সে.মি. এর মতো। অন্যদিকে মৌসুমি জলবায়ু একটি বৈচিত্র্যময় অনিয়মিত ও অনিশ্চিত বৃষ্টিপাতের জলবায়ু। শীত ও গ্রীষ্ম ঋতুতে স্থলভাগ ও 'জলভাগের উপরে বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্য থেকে মূলত এ জলবায়ুর উৎপত্তি। গ্রীষ্মকালে সমুদ্র ভাগ হতে আর্দ্র মৌসুমি বায়ু এবং শীতকালে স্থলভাগ হতে শুষ্ক মৌসুমি বায়ু প্রবাহিত হয়। ফলে মৌসুমি জলবায়ু অঞ্চলে সাধারণত শীতকালে বৃষ্টিপাত হয় না এবং অধিক শুষ্ক থাকে। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে এখানে বায়ুপ্রবাহের গতি ও দিকের পরিবর্তন হয়। তাই বলা যায়, নিরক্ষীয় জলবায়ু ও মৌসুমি জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান। অর্থাৎ মালয়েশিয়া ও বাংলাদেশের জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য বিদ্যমান।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
মুনিয়ার বসবাসকৃত দেশ ও চাচার, বসবাসকৃত দেশের জলবায়ুর তারতম্য বিশ্ল…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


