'ক' চিহ্নিত অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: চিত্রে 'ক' চিহ্নিত অঞ্চলের দিকে প্রবাহিত বায়ু হলো দক্ষিণ-পূর্ব এবং উত্তর-পূর্ব অয়ন বায়ু। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে, এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এদেরকে যথাক্রমে উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব অয়ন, বায়ু বলে । উক্ত বায়ুপ্রবাহের বৈশিষ্ট্য নিম্নরূপ: i. উত্তর-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় প্রায় ১৬ কিলোমিটার এবং দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় প্রায় ২২.৫৪ কিলোমিটার বেগে প্রবাহিত হয়। ii. উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু নিরক্ষরেখার নিকটবর্তী হলে অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে ঊর্ধ্বে উঠে যায়। iii. উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব বায়ুর প্রভাবে নিরক্ষরেখার উভয়দিকে শান্তবলয় সৃষ্টি হয় । iv. শীতকালে এ বায়ুপ্রবাহের গতিবেগ বেশি থাকে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
'ক' চিহ্নিত অঞ্চলের দিকে প্রবাহিত বায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


