'ক' ও 'খ' চিহ্নিত অঞ্চলে প্রবাহিত বায়ুর পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রে 'ক' চিহ্নিত বায়ুপ্রবাহ হলো উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু এবং 'খ' চিহ্নিত বায়ুপ্রবাহ হলো উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু। নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে উষ্ণ ও হালকা বায়ু উপরে উঠে গেলে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়। ফেরেলের সূত্র অনুসারে এ বায়ু উত্তর গোলার্ধে উত্তর-পূর্ব এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রবাহিত হয় । এদেরকে যথাক্রমে উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্ব অয়ন বায়ু বলে। অপরদিকে, কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে 'খ' চিহ্নিত বায়ুপ্রবাহ মেরুবৃত্ত নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, 'খ' বায়ুপ্রবাহ 'ক' থেকে ভিন্নতর ।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
'ক' ও 'খ' চিহ্নিত অঞ্চলে প্রবাহিত বায়ুর পার্থক্য বিশ্লেষণ করো।
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


