উদ্দীপকে ভ্রমণকৃত স্থানের তাপমাত্রা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের ভ্রমণকৃত স্থান হলো কক্সবাজার। সামুদ্রিক জলবায়ুর কারণে কক্সবাজারের তাপমাত্রা বেশি। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো - সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। এ জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। এ কারণে একই সমাক্ষরেখায় অবস্থিত স্থানসমূহের মধ্যে যে স্থান সমুদ্র হতে যত দূরে সে স্থান গ্রীষ্মকালে তত অধিক গরম এবং শীতকালে তত অধিক শীতল হয়। উদ্দীপকের মিতু শীতের ছুটিতে পঞ্চগড় হতে কক্সবাজারে বেড়াতে আসেন। কক্সবাজার এলাকা সমুদ্র উপকূলবর্তী হওয়ায় সামুদ্রিক জলবায়ুর প্রভাব পঞ্চগড়ের তুলনায় অধিক। তাই বলা যায় এখানের শীতকালেও তাপমাত্রা বেশি।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে ভ্রমণকৃত স্থানের তাপমাত্রা বেশি হওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


