উদ্দীপকে উল্লিখিত বায়ু আগমনের পূর্বে কোন ধরনের বৃষ্টিপাত হয়? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মৌসুমি বায়ু আগমনের পূর্বে সংঘটিত বৃষ্টিপাত হলো সংঘর্ষ বৃষ্টিপাত। মৌসুমি জলবায়ু অঞ্চলে গ্রীষ্মের শুরুতে উষ্ণ ও শীতল বায়ুর মিলনস্থলে এ ধরনের বৃষ্টিপাত ঘটে থাকে। মূলত এটি এক ধরনের বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত । গ্রীষ্মকালে উত্তর গোলার্ধে সূর্যের উত্তরায়ণের জন্য বায়ুচাপের পরিবর্তন ঘটে। এ সময় দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠে উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক বায়ুপ্রবাহের সঙ্গে সংঘর্ষে বজ্রসহ ঝড়বৃষ্টি হয়। ভারতীয় উপমহাদেশে এর ব্যাপকতা দেখা যায়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বায়ু আগমনের পূর্বে কোন ধরনের বৃষ্টিপাত হয়? ব্যা…
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


