উদ্দীপকে উল্লিখিত ২নং বৃষ্টিপাতটি হলো সংঘর্ষ বৃষ্টি। নিচে সংঘর্ষ বৃষ্টিপাতের বর্ণনা দেওয়া হলো-
বায়ু সাধারণত উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। যখন মেরু অঞ্চলের শীতল বায়ু এবং ক্রান্তীয় অঞ্চলের উষ্ণ বায়ু পরস্পর মুখোমুখি উপস্থিত হয়ে একে অপরের বিপরীত দিকে পাশাপাশি চলতে থাকে তখন শীতল বায়ুর আঘাতে উষ্ণ বায়ু উপরে উঠতে থাকে। উপরে ওঠে উষ্ণ বায়ু শীতল ও প্রসারিত হয়ে উভয় বায়ুর সীমান্ত বরাবর বৃষ্টিপাত ঘটায়। দুই বায়ুর সীমান্ত ভাগের সংঘর্ষের ফলে এ জাতীয় বৃষ্টিপাত হয় বলে একে সংঘর্ষ বা সীমান্ত বৃষ্টি বলে।
তেমনি উদ্দীপকে ২নং বৃষ্টি শীত ও উষ্ণ বায়ুর মুখোমুখি অবস্থানের ফলে সংঘটিত হয়। ঘূর্ণি বৃষ্টি ও ঘূর্ণিবাতের ফলে নিম্নচাপ কেন্দ্রের বায়ু জলীয়বাষ্প নিয়ে ঘুরতে ঘুরতে উপরে ওঠে এবং শীতল ও ঘনীভূত হয়ে প্রবল ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত ঘটায়। তাই বলা যায় যে, উদ্দীপকের ২নং বৃষ্টি একটি সংঘর্ষ বৃষ্টি।