চিত্র ক এর 'ক' অঞ্চলের দি চিহ্নিত বায়ু হলো উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু।
উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু ক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে উত্তর মেরু অঞ্চলের দিকে সারা বছর নির্দিষ্ট পথে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু উত্তর-পশ্চিম থেকে দক্ষিন-পূর্বে যায়। বাণিজ্য বায়ুর বিপরীত দিক থেকে প্রবাহিত হয় বলে পশ্চিমা বায়ুকে বিপরীত বাণিজ্য বায়ু বলে। উষ্ণ থেকে শীতল অক্ষাংশীয় এলাকার দিকে বায়ু প্রবাহিত হওয়ার ফলে সারাবছর কম-বেশি বৃষ্টিপাত হয়। এই বায়ু চলাচলের পথে রীতিমতো বায়ুমণ্ডলীয় গোলযোগ সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়, প্রতীপ ঘূর্ণিবাত, বজ্রঝড়, শক্তিশালী ঘূর্ণন প্রভৃতি সৃষ্টিতে এ বায়ু ভূমিকা রাখে। পশ্চিমা বায়ু প্রবাহিত এলাকা শীতকালের চেয়ে গ্রীষ্মকালে শান্ত থাকে। এ বায়ুর বিশেষত্ব হচ্ছে সারাবছর বাধাহীনভাবে প্রবল গতিতে প্রবাহিত হয়। এজন্য এ অবস্থানকে 'গর্জনশীল চল্লিশা' (Roaring Forties) বলা হয়। পশ্চিমের সমুদ্রের ওপর থেকে জলীয়বাষ্প গ্রহণ করায় এই বায়ুপ্রবাহের ফলে মহাদেশগুলোর পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়। শীতকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক শীতল হওয়ার কারনে এই বায়ুপ্রবাহে অধিক বৃষ্টিপাত হয়