উদ্দীপকে 'খ' বলতে জলবায়ুর নিয়ামক তথা সমুদ্র হতে দূরত্বের কথা বোঝানো হয়েছে।
সমুদ্র হতে দূরত্ব দু'ধরনের। যেমন- সমুদ্রের উপকূলীয় অঞ্চল ও সমুদ্র হতে দূরবর্তী অঞ্চল। উক্ত দুটি দূরত্বের কারণে জলবায়ুর মধ্যে পার্থক্য বিদ্যমান। নিম্নে এ সম্পর্কে আলোকপাত করা হলো-
সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। সামুদ্রিক জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। এ কারণে একই সমাক্ষরেখায় অবস্থিত স্থানসমূহের মধ্যে যে স্থান সমুদ্র হতে যত দূরে, সে স্থান গ্রীষ্মকালে তত বেশি গরম এবং শীতকালে তত বেশি শীতল হয়। সমুদ্রের নিকটবর্তী স্থানসমূহের জলবায়ু, সমভাবাপন্ন, কারণ সমুদ্র হতে প্রবাহিত আর্দ্র বায়ু শীতকালে বায়ুকে উষ্ণ ও গরমকালে বায়ুকে শীতল করে। বাংলাদেশ সমুদ্র উপকূলে অবস্থিত হওয়ায় এখানে আবহাওয়া চরম হয় না অর্থাৎ শীত ও গ্রীষ্মের প্রখরতা অধিক নয়। কিন্তু আফগানিস্তান সমুদ্র হতে দূরে বলে সেখানকার জলবায়ু চরমভাবাপন্ন অর্থাৎ শীতকালে অধিক শীত এবং গ্রীষ্মকালে অধিক গরম অনুভূত হয়।
সুতরাং বলা যায় যে, সমুদ্র হতে দূরত্বের পার্থক্যের কারণে জলবায়ুর পার্থক্য পরিলক্ষিত হয়।