উদ্দীপকের স্থানন্বয় হলো পঞ্চগড় ও কক্সবাজার। স্থানদ্বয়ের তাপের তারতম্যের মূল কারণ সমুদ্র হতে দূরত্ব। নিচে বিশ্লেষণ করা হলো-
সমুদ্রের নিকটবর্তী অঞ্চল সামুদ্রিক জলবায়ু দ্বারা প্রভাবিত হয়। এ জলবায়ুর প্রভাবে উপকূলবর্তী স্থানে শীত ও গ্রীষ্মের প্রখরতা অনেক কম থাকে। এ কারণে একই সমাক্ষরেখায় অবস্থিত স্থানসমূহের মধ্যে যে স্থান সমুদ্র হতে যত দূরে সে স্থান গ্রীষ্মকালে তত অধিক গরম এবং শীতকালে তত অধিক শীতল হয়। উদ্দীপকের মিতু বাংলাদেশের উত্তরাঞ্চলের পঞ্চগড় এলাকায় বসবাস করে। সেখান থেকে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কক্সবাজার এলাকায় বেড়াতে যান যা সমুদ্র নিকটবর্তী। ভৌগলিকভাবে পঞ্চগড় এবং কক্সবাজার বিপরীত দিকে অবস্থিত। ফলে স্থানদ্বয়ের মধ্যে সামুদ্রিক দূরত্ব অনেক। সমুদ্র থেকে দূরত্বের কারণে স্থানন্বয়ের মধ্যে তাপের তারতম্য ঘটে। সমুদ্রের নিকটবর্তী স্থানসমূহের জলবায়ু সমভাবাপন্ন, কারণ সমুদ্র হতে প্রবাহিত আর্দ্র বায়ু শীতকালে বায়ুকে উষ্ণ ও গরমকালে বায়ুকে শীতল করে। সমুদ্রের নিকটবর্তী স্থানসমূহ অর্থাৎ কক্সবাজারে সমুদ্র হতে প্রবাহিত আর্দ্র বায়ু শীতকালে বায়ুতে উষ্ণ করে পলে এখানে গরম বেশি অনুভূত হয়। তেমনি, পঞ্চগড় অঞ্চলে প্রবাহিত আর্দ্র বায়ু শীতল করে, ফলে শীত বেশি অনুভূত হয়।