উদ্দীপকে উল্লিখিত শিলার শিক্ষকের কাছে জানতে চাওয়া বিষয়ের ৩টি কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত শিলার শিক্ষকের কাছে জানতে চাওয়া বিষয়টি হলো জলবায়ুর ভিন্নতার কারণ। নিচে তিনটি কারণ ব্যাখ্যা করা হলো: ১. অক্ষাংশজনিত কারণে জলবায়ুর ভিন্নতা লক্ষ করা যায়। নিরক্ষরেখায় সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয় বলে সেখানে সর্বাপেক্ষা উষ্ণ হয়। নিরক্ষরেখা হতে উত্তরে বা দক্ষিণে যতই অগ্রসর হয় তখন সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ে। ফলে দিন ও রাতের কমবেশি পার্থক্য হতে থাকে। মেরু অঞ্চলে সূর্যের আলো বেশিক্ষণ থাকে না বলে তাপমাত্রা অনেক কম থাকে। পরীক্ষা করে দেখা গেছে যে, গড়ে প্রতি ১০ অক্ষাংশে ১০ সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়। ২. সমুদ্রস্রোত জলবায়ুর ভিন্নতায় ভূমিকা রাখে। যেমন: উষ্ণ স্রোত যে সমস্ত এলাকার কাছ দিয়ে প্রবাহিত হয় সেসব এলাকার জলবায়ু উষ্ণ হয়। অন্যদিকে শীতল স্রোত যেসব এলাকার নিকট দিয়ে প্রবাহিত হয় সেসব অঞ্চলের জলবায়ু শীতল হয়। ৩. এছাড়া উচ্চতাজনিত কারণেও জলবায়ুর ভিন্নতা লক্ষ করা যায়। যে স্থান যত বেশি উঁচু সে স্থান তত বেশি শীতল হয়। এ কারণে কোনো স্থান উষ্ণমণ্ডলে অবস্থিত হলেও অত্যধিক উচ্চতার জন্য বেশি উষ্ণ হতে পারে না। কারণ, ১৬৫ মিটার উচ্চতার জন্য ১০ সেলসিয়াস তাপ কমে যায়। সুতরাং বলা যায় যে, উপরোউল্লিখিত তিনটি কারণ- অক্ষাংশ, সমুদ্রস্রোত ও উচ্চতা প্রভৃতি যা জলবায়ুর ভিন্নতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত শিলার শিক্ষকের কাছে জানতে চাওয়া বিষয়ের ৩টি কারণ ব…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


