উদ্দীপকে A চিহ্নিত বলয়টির বায়ুর চাপ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] চিহ্নিত বলয়টি হলো নিরক্ষীয় নিম্নচাপ বলয়। উক্ত বলয়টির বায়ুচাপ বর্ণনা করা হলো-চা নিরক্ষরেখার উভয় পাশে ০০-১০০ অক্ষাংশের মধ্যে এই চাপ বলয় দেখা যায়। এখানে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। ফলে এই অঞ্চলের বায়ু অন্যান্য অঞ্চলের বায়ু থেকে উষ্ণ ও হালকা হয়। এছাড়া এই অঞ্চলে স্থলভাগের চেয়ে জলভাগের পরিমাণ বেশি থাকায়, সূর্যের প্রচণ্ড উত্তাপে জল বাষ্পীভূত হয়ে বাতাসের সঙ্গে মিশে থাকে, তাই এই অঞ্চলের বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অনেক বেশি হয়। জলীয় বাষ্পপূর্ণ বাতাস শুষ্ক বায়ুর চেয়ে হালকা হয়। ফলে হালকা বায়ু উপরে উঠে যায়। পৃথিবীর আবর্তন গতির জন্য এই অঞ্চলের উর্ধ্বন্তরে উষ্ণ ও আর্দ্র বায়ু উত্তর ও দক্ষিণে ছড়িয়ে পড়ে। এসব কারণে নিরক্ষীয় অঞ্চলের উষ্ণ, জলীয়বাষ্পপূর্ণ ও হালকা বায়ুর চাপ কম হয় এবং নিম্নচাপের বায়ু হালকা হয় বলে সোজা উপরে উঠে যেতে থাকে। সুতরাং উপরোল্লিখিত কারণে উত্ত অঞ্চলে নিরক্ষীয় বলয়ে নিম্নচাপ বিরাজ করে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকে A চিহ্নিত বলয়টির বায়ুর চাপ বর্ণনা কর।
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


