উদ্দীপকের 'ক' ও 'খ' বায়ুপ্রবাহদ্বয়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'ক' দ্বারা দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন প্রত্যয়ন বা বায়ুপ্রবাহ, এবং খ দ্বারা উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুপ্রবাহকে বোঝানো হয়েছে। উক্ত দুটি বায়ুপ্রবাহের তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো- দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুপ্রবাহটি কর্কটীয় উচ্চচাপ ও শান্তবলয় হতে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুপ্রবাহটি কর্কটীয় উচ্চচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। স্থানীয় কারণে বায়ুপ্রবাহ দুটির সাময়িক পরিবর্তন লক্ষ করা যায়। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি বলে দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুর গতি ও বেগ অপেক্ষাকৃত কম। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি বলে উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুর গতি ও বেগ অনেক বেশি। গ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ুর প্রভাবে মহাদেশগুলোর পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়। অন্যদিকে শীতকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ, বেশি ঠান্ডা হয়ে থাকে ফলে উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুর প্রবাহে এ সময় অধিক বৃষ্টিপাত হয়। সুতরাং বলা যায় যে, জল ও স্থলভাগের তারতম্যের কারণে 'ক' দক্ষিণ-পশ্চিম প্রত্যয়ন বায়ু এবং 'খ' উত্তর-পশ্চিম প্রত্যয়ন বায়ুর বৈশিষ্ট্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হয়।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকের 'ক' ও 'খ' বায়ুপ্রবাহদ্বয়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]--> ১০০উত্তর
উত্তর


