উদ্দীপকের [গণিত] এবং [গণিত] নিয়ামকটি তাপমাত্রা পরিবর্তনে কী প্রভাব রাখে- আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের [গণিত] দ্বারা 'অক্ষাংশ এবং [গণিত] দ্বারা উচ্চতা বোঝানো হয়েছে। উক্ত নিয়ামক দুটি তাপমাত্রা পরিবর্তনে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। নিম্নে তা আলোচনা করা হলো- পৃথিবীর একেক অক্ষাংশে একেকভাবে সূর্যরশ্মি পতিত হয়। নিরক্ষীয় অঞ্চলে সূর্য লম্বাভাবে কিরণ দেয় বলে এই অঞ্চলে বায়ুর তাপ বেশি হয়। আবার উচ্চ অক্ষাংশে সূর্য তির্যকভাবে কিরণ দেয় ফলে বায়ুর তাপ কম হয়। নিরক্ষরেখা থেকে উত্তর মেরুর দিকে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পেতে থাকে এবং দক্ষিণ মেরুর দিকেও একই অবস্থা পরিলক্ষিত হয়। তাপ বেশি হলে বায়ু উত্তপ্ত হওয়ায় হালকা হয়ে নিম্নচাপের সৃষ্টি করে এবং তাপ কম হলে বায়ু ঘনীভূত হয়ে উচ্চচাপের সৃষ্টি করে। মেরু এলাকায় সূর্যরশ্মি কৌণিকভাবে পতিত হওয়ায় আলোক রশ্মি বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে কম বায়ুস্তর ভেদ করে সূর্যরশ্মি পতিত হয়। তুলনামূলকভাবে নিরক্ষীয় অঞ্চলে সূর্যালোক খাড়াভাবে পতিত হওয়ায় কম স্থান জুড়ে কিরণ দেয় এবং দূরত্বও কম হয়। আবার উচ্চতার কারণে বায়ুমণ্ডলীয় তাপমাত্রার পরিবর্তন পরিলক্ষিত হয়। সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় ৬০ সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। উচ্চতার জন্য একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও দুই জায়গার জলবায়ুতে পার্থক্য দেখা যায়। যেমন- দিনাজপুর ও শিলং একই অক্ষাংশে অবস্থিত হওয়া সত্ত্বেও শুধু উচ্চতার ভিন্নতার জন্য এদের জলবায়ু ভিন্নরকম। সুতরং বলা যায় যে, উল্লিখিত উচ্চতা ও অক্ষাংশগত কারণে তাপমাত্রার পরিবর্তনে প্রভাববিস্তার করে।
HSC Geography 1st Paper Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Geography 1st Paper · Chapter 5 : জলবায়ুর উপাদান ও নিরামক · সৃজনশীল
উদ্দীপকের এবং নিয়ামকটি তাপমাত্রা পরিবর্তনে কী প্রভাব রাখে- আলোচনা…
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর


