উদ্দীপকে 'ক' ও 'খ' বায়ুপ্রবাহদ্বয় যথাক্রমে উত্তর-পূর্ব অয়ন বায়ু এবং উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু। নিম্নে এ দুটি বায়ু প্রবাহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো:
উত্তর-পূর্ব অয়ন বায়ু:
i. উত্তর-পূর্ব অয়ন বায়ু ঘণ্টায় প্রায় ১৬ কি. মি. বেগে প্রবাহিত হয়।
ii. এ বায়ু নিরক্ষরেখার নিকটবর্তী হলে অত্যধিক তাপে উষ্ণ ও হালকা হয়ে উর্ধ্বে উঠে যায়।
iii. এ বায়ুর প্রভাবে নিরক্ষরেখার উভয়দিকে শান্ত বলয়ের সৃষ্টি হয়।
iv. শীতকালে এ বায়ুপ্রবাহের গতিবেগ বেশি থাকে।
উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু:
i. ইউরোপীয় নাবিকগণ উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুকে 'প্রবল বায়ু' বলে থাকে।
ii. ভারত ও প্রশান্ত মহাসাগরে এ বায়ু ৪০০ থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশের মধ্যে বেশ জোরে গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশা বলে।
iii. উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে মহাদেশগুলোর পশ্চিম উপকূলে বৃষ্টিপাত হয়।
iv. শীতকালে পানি অপেক্ষা স্থলভাগ বেশি ঠান্ডা থাকে বলে এ বায়ুতে শীতকালে অধিক বৃষ্টি হয়।
সুতরাং বলা যায়, অয়ন বায়ু যেমন নিয়ত প্রবাহমান, পশ্চিমা বায়ু তেমন নয়। নানারূপ স্থানীয় কারণে এ বায়ু প্রবাহের সাময়িক পরিবর্তন ঘটে থাকে।