শেয়ারFacebookWhatsApp

মদিনা সনদকে বিশ্বের প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন ?

উত্তর: ঐতিহাসিক তথ্য মতে, মদিনা সনদই বিশ্বের প্রথম লিখিত সংবিধান । হযরত মুহাম্মদ (স)-এর পূর্বে কোনো প্রশাসক বা নবি তাঁর জাতিকে লিখিত সংবিধান দিতে পারেননি। তাদের মুখোচ্চারিত বাণীই ছিল আইন। কিন্তু হযরত মুহাম্মদ (স) তাঁর সনদের ভিত্তিতে বিশ্ব মানুষকে প্রীতির বন্ধনে আবদ্ধ করে তাঁর শ্রেষ্ঠত্ব বহন করেছেন । তাই মদিনা সনদকে বিশ্বের প্রথম লিখিত সংবিধান বলা হয়।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

মদিনা সনদকে বিশ্বের প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন ?

উদ্দীপক

আবির বিজ্ঞান বিভাগে একাদশ শ্রেণিতে পড়ে। পত্রিকায় বাংলাদেশের সংবিধান সংশোধন বিষয়ক একটি খবর দেখে সে তার বড় ভাই আরিয়ানের কাছে জানতে চাইল, সংবিধান কী? আরিয়ান তাকে বলল, রাষ্ট্র পরিচালনার জন্য মৌলিক কিছু নীতিমালা প্রয়োজন; যা লিখিত বা অলিখিত থাকতে পারে । সাকিব বুঝতে পারল সংবিধান খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় ।

ঢাকা কলেজ · 2024

উত্তর

মদিনা সনদের ধারা ৪৭টি।

উত্তর

ঐতিহাসিক তথ্য মতে, মদিনা সনদই বিশ্বের প্রথম লিখিত সংবিধান । হযরত মুহাম্মদ (স)-এর পূর্বে কোনো প্রশাসক বা নবি তাঁর জাতিকে লিখিত সংবিধান দিতে পারেননি। তাদের মুখোচ্চারিত বাণীই ছিল আইন। কিন্তু হযরত মুহাম্মদ (স) তাঁর সনদের ভিত্তিতে বিশ্ব মানুষকে প্রীতির বন্ধনে আবদ্ধ করে তাঁর শ্রেষ্ঠত্ব বহন করেছেন । তাই মদিনা সনদকে বিশ্বের প্রথম লিখিত সংবিধান বলা হয়।

উত্তর

একটি সুসংহত রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে মদিনাবাসীকে একত্র করার জন্যই মহানবি (স) মদিনা সনদের প্রয়োজনীয়তা অনুভব করলেন । ইসলামের সুমহান বাণী প্রচারের জন্য হযরত মুহাম্মদ (স) প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় গেলেন। তার মদিনায় হিজরতের প্রাক্কালে মদিনার রাজনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়। তখন মদিনার নাম ছিল নাম ছিল ইয়াসরিব বা রোগাক্রান্ত। কারণ তখনকার রাজনীতি, অর্থনীতি ও সামাজিক কাঠামোতে স্থিতিশীলতা ও ভারসাম্য ছিল না। বরং সর্বগ্রাসী নৈরাজ্য মদিনাকে রোগাক্রান্ত করে ফেলেছিল । মদিনার তৎকালীন সামাজিক অবস্থার ধারণা পাওয়া যায় আল কুরআনে। আল কুরআনে বলা হয়েছে— “স্মরণ করো। তোমাদের আল্লাহর অনুগ্রহ। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু। অতঃপর আল্লাহ তোমাদের অন্তরে হৃদ্যতা তৈরি করেছেন। ফলে আল্লাহর অনুগ্রহে তোমরা ভাইয়ে পরিণত হয়েছো” (আলে-ইমরান, আয়াত ১০৩)। তৎকালে মদিনাবাসী ইহুদিরা জাদুবিদ্যা ও গণনাশাস্ত্রের ব্যাপক চর্চা করত। আর মুশরিকরা মক্কাকে ধর্মীয় কেন্দ্র মনে করে দেবদেবির পুজায় নিমগ্ন ছিল । মদিনায় ইহুদিদের তিনটি গোত্র ছিল। তারা পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হতো এবং সুযোগ পেলে বসতবাড়ি থেকে উচ্ছেদ করত। এক গোত্র অপর গোত্রের বিরুদ্ধে শত্রুদের সহযোগিতা করত। এছাড়া আউস ও খাজরাজ গোত্র ও অন্তর্দ্বন্দও, যুদ্ধ-বিগ্রহে লিপ্ত ছিল। মদিনায় এইসব যুদ্ধ-বিগ্রহ, অনাচার দূর করে সেখানে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মহানবি (স) মদিনা সনদ প্রণয়ন করেছিলেন।

উত্তর

ঐতিহাসিক মদিনা সনদের ধারাগুলো বাস্তবায়নের মাধ্যমে তৎকালীন সমাজে আইনের শাসন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল বলে এর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। মহানবি (স) মক্কা থেকে মদিনায় হিজরতের পর দেখলেন মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে সর্বদা দ্বন্দ্ব-সংঘাত লেগেই থাকে। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে অনৈক্য ও হিংসাত্মক মনোভাব বিদ্যমান । মহানবি (স) উপলব্ধি করেন যে মদিনা ও আশপাশে বসবাসকারী ইহুদি, খ্রিষ্টান ও পৌত্তলিকদের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতি স্থাপন করা ছাড়া একটি সুসংহত রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাই মদিনায় অবস্থিত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য মহানবি (স) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনা সনদ প্রণয়ন করেন । উদ্দীপকে সংবিধান নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথোপকথন পরিলক্ষিত হয়। উল্লেখ্য পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ। মদিনায় বসবাসরত ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিক, আনসার, মুহাজিরসহ সর্বসাধারণের অধিকার রক্ষায় মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। মদিনা সনদ মদিনার সকল মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় অধিকার রক্ষা করেছে। কারণ মদিনা সনদ মদিনাবাসীর মধ্যে রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা ? করে, শতধাবিভক্ত মদিনাবাসী মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, হিংসা-বিদ্বেষ ভুলে পরস্পরকে বিপদে- আপদে পাশে থাকতে অনুপ্রাণিত করে। মদিনার মানুষের জান-মালের নিরাপত্তা বিধানে ও ইসলামি গণতন্ত্র প্রতিষ্ঠায় মদিনা সনদের গুরুত্ব অপরিসীম। মদিনা সনদের মাধ্যমে মদিনায় বসবাসরত সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, জান-মালের নিরাপত্তা নিশ্চিত হয় । সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইনের শাসন ও মানবাধিকার রক্ষায় মদিনা সনদের গুরুত্ব অপরিসীম।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)ঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

হিজরত অর্থ কী?
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি ও লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ঈমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়।

Rajshahi · 2018

কত সালে মক্কা বিজয় হয়েছিল?
'বায়তুল মাল' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মিয়ানমার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হয়ে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের ত্রাণ বিতরণ করছে।

Rajshahi · 2018

মদিনার পূর্ব নাম কী?
'মেরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন?
হুদায়বিয়ার সন্ধিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।