মুহাজির ও আনসার কারা ? ব্যাখ্যা করো ।
উত্তর: জন্মভূমির মায়া ত্যাগ করে যারা হিজরত করেন তাদেরকে ইসলামে মুহাজির এবং যারা হিজরতকারীদের সর্বতোভাবে সাহায্য ও আশ্রয়দান করেন তাদেরকে আনসার বলা হয় । মক্কায় ইসলাম প্রচারের কারণে মহানবি (স) এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়। এ কারণে আল্লাহর নির্দেশে মহানবি (স)-সহ আরও অনেকে জন্মভূমি ও আত্মীয়- স্বজনের মায়া কাটিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। এভাবে মদিনায় আশ্রয় নেওয়া নতুন মুসলিমদের মহানবি (স) মুহাজির (হিজরতকারী) নামে অভিহিত করেন। আর রক্তের সম্পর্ক বিবেচনা না করে ধর্মকে প্রাধান্য দিয়ে মুহাজিরদের যারা আশ্রয় দেন তাদেরকে তিনি 'আনসার' (সাহায্যকারী) বলে ঘোষণা করেন।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মুহাজির ও আনসার কারা ? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর