শেয়ারFacebookWhatsApp

মজলিশ-উস-শুরা বলতে কী বোঝায় ? ব্যাখ্যা করো ।

উত্তর: মজলিশ-উস-শুরা ইসলামি রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ। প্রাক-ইসলামি যুগের দারুল নাদওয়ার বয়োজ্যেষ্ঠ পরিষদ এর অনুকরণে রাসুল (স) একটি পরামর্শব্যবস্থা চালু রাখেন, যা পরবর্তীতে হযরত আবু বকর (রা)-ও অনুসরণ করেন। হযরত ওমর (রা) এ ব্যবস্থার আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ তিনি সব সময় বলতেন, পরামর্শ ব্যতীত খিলাফত চলতে পারে না। এ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিশ-উস-শুরা নামে পরিচিত। এটি মজলিশ-আল-আম ও মজলিশ-আল-খাস— এ দু ভাগে বিভক্ত ছিল।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

মজলিশ-উস-শুরা বলতে কী বোঝায় ? ব্যাখ্যা করো ।

উদ্দীপক

মিয়ানমারের শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ, ঘরবাড়ি ও ফসল পোড়ানোর শিকার হয়ে ৬ লক্ষ রোহিঙ্গা প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে এই সকল রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে তাদের সহযোগিতা করেছে। দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন তাদেরকে সাহায্য প্রদানে এগিয়ে এসেছে ।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

মদিনার পূর্ব নাম ইয়াসরিব।

উত্তর

মজলিশ-উস-শুরা ইসলামি রাষ্ট্রের একটি মন্ত্রণাপরিষদ। প্রাক-ইসলামি যুগের দারুল নাদওয়ার বয়োজ্যেষ্ঠ পরিষদ এর অনুকরণে রাসুল (স) একটি পরামর্শব্যবস্থা চালু রাখেন, যা পরবর্তীতে হযরত আবু বকর (রা)-ও অনুসরণ করেন। হযরত ওমর (রা) এ ব্যবস্থার আধুনিকীকরণের উদ্যোগ গ্রহণ করেন। কারণ তিনি সব সময় বলতেন, পরামর্শ ব্যতীত খিলাফত চলতে পারে না। এ গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে তিনি জনগণের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং স্বচ্ছভাবে শাসনকার্য পরিচালনার জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন মন্ত্রণাপরিষদ গঠন করেন, যা মজলিশ-উস-শুরা নামে পরিচিত। এটি মজলিশ-আল-আম ও মজলিশ-আল-খাস— এ দু ভাগে বিভক্ত ছিল।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের অন্যতম ঘটনা হযরত মুহাম্মদ (স)-এর মক্কা থেকে মদিনায় হিজরতের সাদৃশ্য রয়েছে। মানবতার মুক্তির দূত মহানবি (স) নবুয়ত লাভের পর মক্কাবাসীর কাছে তাওহিদের বাণী প্রচার শুরু করেন। এতে মক্কার পৌত্তলিক কুরাইশরা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর ওপর অত্যাচার, নির্যাতন শুরু করে। কুরাইশদের অত্যাচারের মাত্রা মারাত্মকভাবে বেড়ে গেলে হযরত আবু বকর (রা)-কে সাথে নিয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। উদ্দীপকেও এ ঘটনার প্রতিফলন লক্ষ করা যায় । উদ্দীপকের বর্ণনানুযায়ী, মিয়ানমার শাসকগোষ্ঠীর অবর্ণনীয় অত্যাচার- নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গা মুসলমানরা নিজ দেশ ছেড়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে । বাংলাদেশ সরকার এবং দেশি-বিদেশি বিভিন্ন সংগঠন তাদেরকে সহায়তা করছে। অনুরূপভাবে মহানবি (স) কুরাইশদের অত্যাচার- নির্যাতনের কারণেই মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তিনি মক্কায় ইসলাম প্রচার শুরু করলে মক্কার কুরাইশরা তাঁর ওপর নির্যাতন শুরু করে । তাঁকে পাগল বলে ঠাট্টা-বিদ্রুপ করতে থাকে। এমনকি তারা মহানবি (স)-কে হত্যার পরিকল্পনা করে। ফলে মহানবি (স) আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। আর এ হিজরতের মাধ্যমে তাঁর জীবনের মোড় ঘুরে যায়। কেননা মদিনাবাসী তাঁকে সম্মানিত অতিথি হিসেবে বরণ করে নেয়। এরপর ইসলাম দ্রুতগতিতে প্রসার লাভ করে এবং শেষ পর্যন্ত মহানবি (স) মদিনায় একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাই বলা যায়, অত্যাচার-নির্যাতনের প্রেক্ষিতে নিজ দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়া এবং সে দেশের সহযোগিতা লাভের দিক দিয়ে উদ্দীপকের রোহিঙ্গাদের ঘটনা ও হিজরতের ঘটনার মধ্যে মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দান মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদানের সাথে তুলনীয়। জন্মভূমির মায়া ত্যাগ করে যারা হিজরত করেন তাদেরকে মুহাজির এবং যারা হিজরতকারীদের সর্বতোভাবে সাহায্য ও আশ্রয় দান করেন তারা আনসার নামে পরিচিত। প্রাথমিক পর্যায়ে ইসলামের প্রচার ও প্রসারে আনসার ও মুহাজিরদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাদের ত্যাগ, তিতিক্ষা ও অক্লান্ত পরিশ্রমের ফলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গাদের আশ্রয় ও সাহায্য দানের ঘটনায়ও মুহাজির ও আনসারদের অবদানের চিত্র প্রতিফলিত হয়েছে । উদ্দীপকে বর্ণিত রোহিঙ্গা জনগোষ্ঠীর বাংলাদেশে আসা এবং বাংলাদেশ সরকার ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের তাদের সহযোগিতা প্রদান যথাক্রমে মুহাজির ও আনসারদের ভূমিকার ইঙ্গিত বহন করে। ইসলাম প্রচারের শুরুর দিকে মুহাজির ও আনসারদের অবদান ছিল সরচেয়ে বেশি। মুহাজিররা জন্মভূমি ও আত্মীয়-স্বজনের মায়া কাটিয়ে মদিনায় হিজরত করেন । তারা নিজেদের সুখ-শান্তি বিসর্জন দিয়ে ইসলাম ও রাসুল (স)-এর সেবায় নিঃস্বার্থভাবে কাজ করেন। এছাড়া আনসাররা তাদের জানমালসহ সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করেন। মদিনায় আগত মুহাজিরদের জন্য তারা নিজের অর্থ, সম্পদ ও বাড়ি-ঘর ভাগ করে দেন । তাদের নজিরবিহীন কোরবানি ও সাহায্যে ইসলামের মান-মর্যাদা বৃদ্ধি পায় । ইসলাম ও রাসুল (স)-এর সেবায় তারা যে সততা ও উদারতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, মানব ইতিহাসে তা বিরল। উপরের আলোচনা থেকে বলা যায়, ইসলামের প্রাথমিক পর্যায়ে মুহাজিরদের ত্যাগ-তিতিক্ষা এবং আনসারদের সাহায্য-সহযোগিতা ও নিঃস্বার্থ ভালোবাসা আজকের বিশ্বব্যাপী বিস্তৃত ইসলাম প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করেছিল। তাদের অবদান ছাড়া ইসলামের এ পর্যায়ে পৌঁছানো দুঃসাধ্য হতো।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)সোনার বাংলা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

হিজরত অর্থ কী?
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি ও লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ঈমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়।

Rajshahi · 2018

কত সালে মক্কা বিজয় হয়েছিল?
'বায়তুল মাল' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মিয়ানমার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হয়ে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের ত্রাণ বিতরণ করছে।

Rajshahi · 2018

মদিনার পূর্ব নাম কী?
'মেরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন?
হুদায়বিয়ার সন্ধিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।