নাখলার খণ্ডযুদ্ধকে বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় কেন ?
উত্তর: নাখলার খণ্ডযুদ্ধের ফলে কুরাইশরা আক্রমণমুখী হয়ে পড়েছিল বলে এটিকে বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় । মক্কার কুরাইশ ও তাদের মিত্ররা প্রায়ই মদিনার প্রান্তসীমায় লুটতরাজ করত। তাদের ধ্বংসাত্মক কার্যাবলি থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষার জন্য হযরত মুহাম্মদ (স) আবদুল্লাহ ইবনে জাহসের নেতৃত্বে ১২ সদস্যের একটি গোয়েন্দা দল মক্কার উপকণ্ঠে পাঠান । কিন্তু আবদুল্লাহ ভুলক্রমে মক্কাগামী কুরাইশদের একটি কাফেলাকে নাখলা' নামক স্থানে আক্রমণ করে । ফলে সেখানে একটি খণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহত ও অপর দুই ব্যক্তি বন্দি হন। আমর বিন হাজরামির মৃত্যু কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং এটিই বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
নাখলার খণ্ডযুদ্ধকে বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয় কেন ?
উদ্দীপক
সোনার বাংলা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর