উদ্দীপকে উল্লিখিত রসির মতামতটি যথার্থ ।
অন্যায়ের বিরুদ্ধে সবসময়ই ন্যায়ের জয় হয়। আর অসত্য কখনোই সত্যকে পরাজিত করতে পারে না। এজন্য সব সময় সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হয়। বদরের যুদ্ধের ঘটনা আমাদেরকে এ শিক্ষাই দেয় ।
বদরের যুদ্ধে মুসলমানদের জয় লাভ ছিল অজ্ঞতার বিরুদ্ধে জ্ঞানের বিজয়, অসত্যের বিরুদ্ধে সত্যের বিজয়, বেইমানের বিরুদ্ধে ইমানের বিজয় ও পৌত্তলিকতার ওপর তৌহিদের বিজয়। এটি ছিল ইসলাম ধর্মের এক বিশেষ পরীক্ষার দিন। এ যুদ্ধে ইসলাম ও পৌত্তলিকতার চূড়ান্ত মীমাংসা হয়ে যায় এবং এতে মুসলিমরা জয় লাভ করে। সামান্য সংখ্যক মুসলমান সহস্রাধিক কুরাইশদের সাথে জয়লাভ করে আত্মবিশ্বাসে বলীয়ান হন। তাদের মনোবল, শক্তি, সাহস ও উদ্দীপনা বৃদ্ধি পায়। তারা বুঝতে পারেন সত্যের পথে অবিচল থাকলে জয় আসবেই। আর এ থেকে আমরাও সত্য, ন্যায় ও মঙ্গলের পথে অবিচল থাকার শিক্ষা লাভ করি। এক্ষেত্রে বদরের যুদ্ধের ঘটনাটি মুসলমানদের জন্য শিক্ষণীয় ।
পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত রসির মতামত হলো বদরের যুদ্ধ ছিল অসত্যের ওপর সত্যের, পৌত্তলিকতার ওপর তৌহিদের বিজয় যা যথার্থভাবে প্রমাণিত হয়।