মদিনায় হিজরত সম্পর্কে যা জানো ব্যাখ্যা করো।
উত্তর: হিজরত বলতে সাধারণত বিশেষ উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে বোঝায়। হিজরত শব্দের অর্থ প্রস্থান বা গমন। মক্কার অভিজাত কুরাইশরা মনে করত, ইসলামের প্রভাব বৃদ্ধির সাথে সাথে তাদের প্রভুত্ব কমে যাবে। তাই তারা মহানবি (স)-কে চিরশত্রু মনে করে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালাতে থাকে এবং নির্যাতনের চূড়ান্ত পর্যায় হিসেবে তারা আবু জেহেলের নেতৃত্বে রাসুল (স)-কে হত্যার পরিকল্পনা গ্রহণ করে। এ পরিস্থিতিতে মহান আল্লাহ তায়ালা রাসুল (স)-কে মক্কা থেকে মদিনায় হিজরতের নির্দেশ দেন। তাই তিনি হযরত আবু বকর (রা)-কে সাথে নিয়ে ৬২২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে মক্কা থেকে মদিনায় চলে যান। মুহাম্মদ (স) এর মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার এ ঘটনাকেই ইসলামের ইতিহাসে হিজরত বলা হয় ।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
মদিনায় হিজরত সম্পর্কে যা জানো ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর