শেয়ারFacebookWhatsApp

খন্দকের যুদ্ধ কত সালে হয়েছিল?

উত্তর: ৬২৭ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

খন্দকের যুদ্ধ কত সালে হয়েছিল?

উদ্দীপক

আব্রাহাম লিংকন পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের একজন। আমেরিকা যখন দাস ব্যবস্থা নিয়ে মারাত্মক গৃহযুদ্ধে লিপ্ত তখন তিনি দাসমুক্তির শপথ নিয়ে প্রতিকূলতার মধ্যে আমেরিকাকে সঠিক পথ দেখিয়েছিলেন। তিনি গণতন্ত্র বলতে সাধারণের ইচ্ছা, মানবাধিকার ও জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন বলে মনে করতেন। মানবজাতির সার্বিক কল্যাণ সামনে রেখে তিনি আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন।

Dhaka · 2022

উত্তর

৬২৭ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ সংঘটিত হয়।

উত্তর

মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সপ্তম হিজরি সনের জিলহজ মাসের সাহাবীদের নিয়ে যে হজ পালন করেন তাকে মুলতবি হজ্জ বলা হয়। হুদায়বিয়ার সন্ধির শর্ত অনুযায়ী মদিনার মুসলমানরা মহানবী (সাঃ) এর সাথে সপ্তম হিজরী সনের জিলহজ মাসে হজ পালনের উদ্দেশ্যে সমবেত হন। এ সময় মহানবী (সাঃ) ২০০০ জন সাহাবীর এক বিশাল কাফেলাসহ মক্কায় গিয়ে হজ পালন করেন। উমরায় হুদায়বিয়ার কাযা হিসেবে আদায় হওয়ার কারণে এই হজ উমরায়ে কাযা নামে পরিচিত।

উত্তর

মহানবী (সাঃ) এর মদিনার বিশৃঙ্খলা ও সুশৃংখল সমাজ গঠনের সাথে আব্রাহাম লিংকনের সংস্কারের মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো:ইসলাম প্রচারের কারণে মক্কাবাসীর অত্যাচার মহানবী (সা:) উপর দিন দিন বাড়তে থাকলে তিনি মদিনায় হিজরত করেন। হিজরতকালীন সময় মদিনার অবস্থা খুবই শোচনীয় ছিল। তখন মদিনার প্রধান গোত্র আওস ও খাযরাজ এর মধ্যে মারাত্মক দ্বন্দ্ব চলছিল। তাদের এই দ্বন্দ্ব ছিল দীর্ঘদিনের। প্রতিটি ক্ষেত্রে তারা একে অপরকে শত্রু মনে করত। ভূমি, কূপ, পানি ইত্যাদি নিয়ে তাদের রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হত। এমনকি কেউ আহত বা নিহত হলে তার বদলা নেওয়ার জন্য আবারো সংঘর্ষ শুরু করতো। তাই মহানবী (সা:) মদিনার এই সমস্যা নিরসনের জন্য এবং সার্বিক অবস্থার উন্নয়নের জন্য কিছু শান্তিপূর্ণ পদক্ষেপ নেন। তখন তিনি আওস ও খাযরাজ গোত্রের অবসান ঘটিয়্র তাদের মধ্যে শত্রুতার অবসান ঘটিয়ে ভ্রাতৃত্বের বন্ধন ঘটান। এ সময় মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনায় রাজনৈতিক এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা হয়। একই সাথে গোত্র দুটি সকল দ্বন্দ্ব-বিদ্বেষ ভুলে বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। এভাবে মহানবী (সা:) মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেন। উদ্দীপকেও আব্রাহাম লিংকন আমেরিকার মধ্যকার গৃহযুদ্ধ দেখে এটি নিদর্শন এর জন্য চেষ্টা চালিয়ে যান। আমেরিকায় তখন দাস প্রথা নিয়ে এই গৃহযুদ্ধ লেগেছিল, তাই তিনি দাস মুক্তির শপথ নিয়ে শত প্রতিকূলতার মাঝেও আমেরিকাকে সঠিক পথ দেখান। মহানবী (সা.) যেভাবে মদিনার মধ্যে গোত্রগুলোর মধ্যে দ্বন্দ্বনিরসনের জন্য চেষ্টা চালিয়েছিলেন এবং শান্তি ফিরিয়ে এনেছিলেন, তেমনি আব্রাহাম লিংকন ও দাসপ্রথা নিয়ে গৃহযুদ্ধে লিপ্ত থাকা আমেরিকায় সঠিক পথ দেখান। তাই বলা যায়, মহানবী (সাঃ) এর মদিনার বিশৃঙ্খলা ও সুশৃংখল সমাজ গঠনের সাথে আব্রাহাম লিংকনের সংস্কারের মিল রয়েছে।

উত্তর

মহানবী (সা.) এর রাজনৈতিক ও সামাজিক চিন্তার সাথে উদ্দীপকে বর্ণিত আব্রাহাম লিংকনের রাজনৈতিক ও সামাজিক দর্শনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিম্নে মূল্যায়ন করা হলো: মহানবী (সা.) ও আব্রাহাম লিংকনের কাজের মধ্যে কিছুটা সাদৃশ্য থাকলেও মহানবীর চিন্তার পরিধি ছিল অনেক বিস্তৃত। সেই সময়ে আরব সমাজে লুটতরাজ, ছিনতাই, ব্যভিচারসহ নানা ধরনের অন্যায় কাজ প্রচলিত ছিল। মহানবী আরব সমাজের এই সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে বিশাল সংস্কার করেন। আমেরিকায়ও দাস ব্যবস্থা নিয়ে গৃহযুদ্ধ থাকায় আব্রাহাম লিংকন তখন আমেরিকা কে মুক্তির পথ দেখিয়েছিলেন। এই দিক দিয়ে মহানবীর কাজের প্রতিফলন দেখা যায় আব্রাহাম লিংকনের কাজে।আব্রাহাম লিংকন গণতন্ত্র বলতে সাধারণের ইচ্ছা, মানবাধিকার ও জনগণের সর্বোচ্চ কল্যাণ সাধন বলে মনে করতেন। মানবজাতির সার্বিক কল্যাণ সামনে রেখে তিনি আমেরিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। মহানবী (সা.) ও এই বিষয়গুলো লক্ষ্য করে সমাজ ও রাজনৈতিক উন্নয়ন করলেও মহানবীর চিন্তাভাবনা ছিল আরও প্রসারিত। তিনি সমাজ প্রতিষ্ঠা করেছিলেন মৈত্রী ও সাম্যের মাঝে। যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না। তিনি একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করেন। বিদায় হজের ভাষণেও তিনি অভিজাত্যের গৌরব, কৌলিন্য প্রথা, জোর যার মুল্লুক তার নীতি নিষিদ্ধ করেন। তিনি মানবতাবোধকে সবার উপরে স্থান দেন। এছাড়াও তিনি সমাজে নারীর মর্যাদা এবং দাস-দাসীদের সঠিক মর্যাদা প্রদান করেন। আল্লাহর আইন বাস্তবায়ন করার মাধ্যমে জনগণের সেবা করাই ইসলামী রাষ্ট্রের কাজ, এই ধারার সরকার ব্যবস্থা মদিনায় তিনি প্রথম চালু করেন।তাই সর্বোপরি বলা যায়, মহানবী ও আব্রাহাম লিংকনের সামাজিক ও রাজনৈতিক সংস্কারের চিন্তার কিছু সাদৃশ্য থাকলেও মহানবীর দর্শন অনেক বিস্তৃত, কার্যকর ও সুদূরপ্রসারী।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)Dhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

হিজরত অর্থ কী?
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি ও লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ঈমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়।

Rajshahi · 2018

কত সালে মক্কা বিজয় হয়েছিল?
'বায়তুল মাল' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মিয়ানমার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হয়ে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের ত্রাণ বিতরণ করছে।

Rajshahi · 2018

মদিনার পূর্ব নাম কী?
'মেরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন?
হুদায়বিয়ার সন্ধিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।