শেয়ারFacebookWhatsApp

বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

উত্তর: বদরের যুদ্ধ ৬২৪ সালে সংঘটিত হয়েছিল।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল?

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় ঢাকা-নরসিংদী মহাসড়কের বড় বড় গাছ কেটে ফেলে রাখা হয়েছিল। ভারী কিছু লোহার পিলারও ফেলে রাখা হয়েছিল। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে সাময়িক কষ্ট হলেও অপশক্তির সরাসরি হামলা হতে একটি বৃহত্তর জনপদকে রক্ষা করা সম্ভব হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সময়ে একদল লোক স্বাধীনতার বিরোধিতা করে মূল জনগোষ্ঠী থেকে বিচ্ছিন্ন হয়। এরা রাজাকার নামে পরিচিত।

Dhaka · 2023

উত্তর

বদরের যুদ্ধ ৬২৪ সালে সংঘটিত হয়েছিল।

উত্তর

উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের মূল কারণ ছিল নেতার আদেশ অমান্য করা। উহুদের যুদ্ধে মহানবি (সা.) ৫০ জনের তীরন্দাজ একটি দলকে আইনাইন পাহাড়ের মধ্যবর্তী গিরিপথে নিযুক্ত করেন। যুদ্ধের একপর্যায়ে কাফিররা পরাজিত হয়ে পলায়ন করতে থাকে। এমন সময় তীরন্দাজ দলটি তাদের অবস্থান ত্যাগ করে। ফলে কাফিররা পিছন থেকে পুনরায় আক্রমণ করে মুসলমানদের পরাজিত করে। তাই দেখা যায়, নেতার আদেশ অমান্য করে তারা যদি পাহাড় ত্যাগ না করত তাহলে মুসলমানরা পরাজিত হতো না।

উত্তর

উদ্দীপকের ঘটনার সাথে মহানবি (সা.)-এর সময় সংঘটিত খন্দকের যুদ্ধের পরিখা খননের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করে প্রতিবন্ধকতা তৈরির সাদৃশ রয়েছে। উদ্দীপকে দেখা যায়, মুক্তিযুদ্ধের সময় ঢাকা-নরসিংদী মহাসড়কে বড় বড় গাছ কেটে ফেলে রেখে এবং লোহার পিলার ফেলে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়। ফলে বৃহত্তর জনপদ শত্রুদের হামলা থেকে রক্ষা পায়। অনুরূপ খন্দকের যুদ্ধে পরিখা খননের মাধ্যমে মদিনার উন্মুক্ত পাশ বিচ্ছিন্ন করা হয়। ফলে কাফিররা যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মদিনায় প্রবেশ করতে পারেনি এবং মদিনা রক্ষা পায়। বদরের যুদ্ধে মক্কার কাফিররা চরমভাবে পরাজিত হয়ে তার প্রতিশোধ গ্রহণের জন্য উহুদের যুদ্ধে অবতীর্ণ হয়। সেখানে সুবিধা করতে না পেরে তারা ইসলাম ও মুসলমানদের চিরতরে শেষ করে দেওয়ার জন্য খন্দকের যুদ্ধে লিপ্ত হয়। ৬২৭ সালের ৩১ মার্চ মুশরিক, কুরাইশ, ইহুদি ও বেদুইনরা সর্বাধিনায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে মদিনা আক্রমণ করে। মহানবি (সা.) হযরত সালমান ফারসির পরামর্শে মদিনার উন্মুক্ত দিকে একটি পরিখা খনন করেন। পরিখা খননের মাধ্যমে মদিনাকে রক্ষা করায় কুরাইশ বাহিনী বিস্মিত হয়। পরিখা পেরিয়ে হামলা করতে ব্যর্থ হয়ে তারা মদিনাকে ২৭ দিন পর্যন্ত অবরোধ করে রাখে। কিন্তু দীর্ঘ অবরোধের ফলে শত্রু বাহিনীতে খাদ্য পানীয়ের অভাব দেখা দেয় ও ঝড়ো হাওয়ায় তাদের তাঁবু উড়ে যায়। পরিশেষে তারা ব্যর্থ মনোবল নিয়ে ফিরে যায়। উদ্দীপকেও অনুরূপ চিত্র দেখা যায়। যেখানে রাস্তায় বড় গাছ ও পিলার ফেলে রাখায় হানাদার পাকিস্তানি আর্মি এলাকায় প্রবেশ করতে সাহস পায়নি। সুতরাং একথা নির্দ্বিধায় বলা যায়, উদ্দীপকের অনুরূপ রণকৌশল তথা যোগাযোগ বিচ্ছিন্ন করার কৌশল খন্দকের যুদ্ধের পরিখা খননের মাধ্যমে যোগাযোগ বিচ্ছিন্ন করার কৌশলের সাথে সাদৃশ্যপূর্ণ।

উত্তর

মহানবি (সা.)-এর ভিন্নমত পোষণকারী দল বলতে ইহুদিদের বোঝানো হয়েছে। রাজাকাররা যেমন মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তেমনি ইহুদিরা খন্দকের যুদ্ধে মহানবি (সা.)-এর বিরোধিতা করেছিল। মদিনায় ইহুদিরা সবসময় মহানবি (সা.)-এর সাথে ভিন্নমত পোষণ করে শত্রুতা করত। তারা মদিনার মুসলমানদের ধ্বংস করতে চাইত। তারা রাজাকারদের মুক্তিযুদ্ধের বিরোধিতার মতো মহানবি (সা.) বিরুদ্ধে শত্রুপক্ষকে সাহায্য করত। মদিনায় বনু কায়নুকা, বনু নাজির ③ ও বনু কুরায়জা নামে তিনটি ইহুদি গোত্র বাস করত। অল্পদিনের মধ্যেই বনু কায়নুকা গোত্রের লোকেরা মদিনা সনদ ভঙ্গ করে। সন্ধির শর্তানুসারে বদরের যুদ্ধে তাদের মুসলমানদের সাহায্য করার কথা ছিল; কিন্তু তারা সাহায্য না করে গোপনে কুরাইশদের সাহায্য করে। তারা প্রকাশ্যভাবে মহানবি (সা.) ও মুসলমানদের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়ে ওঠে। তাদের এসব কার্যকলাপে বিরক্ত হয়ে মহানবি (সা.) শেষপর্যন্ত তাদেরকে ৬২৪ খ্রিষ্টাব্দে মদিনা হতে বিতাড়িত করেন। উহুদের যুদ্ধের সময় ইহুদি বনু নাজির গোত্র কুরাইশদের সাথে মিত্রতা স্থাপন করে মদিনা আক্রমণ করে। এমনকি আমিন বিন জাহাস নামের জনৈক ইহুদি পাথর নিক্ষেপ করে মুহাম্মদ (সা.)-কে মারার অপচেষ্টা করে। খন্দকের যুদ্ধে তারা মুসলমানদের বিপক্ষে কুরাইশদের পক্ষে অবলম্বন করে। আল্লাহর নির্দেশ মোতাবেক হযরত মুহাম্মদ (সা.) বনু কুরাইযার দুর্গ অবরোধ করেন। কয়েক সপ্তাহ (দুই এ সপ্তাহ) অতিবাহিত হওয়ার পর তারা তাদের পুরাতন মিত্র আউস গোত্রের সাদ বিন মুয়াযকে প্রতিনিধি ও বিচারক মনোনীত করেন। হযরত মুহাম্মদ (সা.) ইহুদিদের প্রস্তাব মেনে নিলেন। সাদ বিন মুয়ায রায় ঘোষণা করলেন এবং বললেন যে, যোদ্ধাক্ষম ব্যক্তিদের হত্যা করা হবে এবং শিশু ও নারীদের দাস করা হবে। রায়ের ক্ষেত্রে তিনি তাওরাতের বিধান প্রয়োগ করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকের রাজাকারদের কর্মকাণ্ডের মতো মদিনায় ইহুদিদের কর্মকান্ড ছিল ন্যক্কারজনক।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)Dhaka 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

হিজরত অর্থ কী?
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি ও লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ঈমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়।

Rajshahi · 2018

কত সালে মক্কা বিজয় হয়েছিল?
'বায়তুল মাল' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মিয়ানমার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হয়ে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের ত্রাণ বিতরণ করছে।

Rajshahi · 2018

মদিনার পূর্ব নাম কী?
'মেরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন?
হুদায়বিয়ার সন্ধিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।