শেয়ারFacebookWhatsApp

'হিলফুল ফুজুল' বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।

উত্তর: হিলফুল ফুজুল বলতে কিশোর বয়সে মহানবী (সাঃ) প্রতিষ্ঠিত একটি শান্তিসংঘকে বোঝায়। মহানবী (সাঃ) ছিলেন শান্তির দূত। বালক বয়সে তিনি পাঁচ বছর ধরে চলা হারবুল ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখেন। যুদ্ধের রক্তপাত ও মানুষের দুর্ভোগ দেখে কিশোর মুহাম্মদ (সাঃ) এর অন্তর কেঁদে উঠলো। এর পরিপ্রেক্ষিতেই তিনি সমমনা কয়েকজন উৎসাহী তরুণ-যুবক ও পিতৃব্য যুবাইরকে নিয়ে ৫৯০ খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল নামের শান্তিসংঘটি। এতে গোত্রীয় যুদ্ধের অবসান সহ সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা কাজ করতো।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

'হিলফুল ফুজুল' বলতে কি বুঝ? ব্যাখ্যা কর।

উদ্দীপক

সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ হংকং। স্বাধীনতা লাভের পর দেশটির নেতা রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কিত ৪৭ টি ধারা সমন্বয়ে একটি সংবিধান প্রণয়ন করেন, যা রাষ্ট্রে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্ব বহন করে।

Comilla · 2022

উত্তর

মদিনার পূর্ব নাম ইয়াসরিব।

উত্তর

হিলফুল ফুজুল বলতে কিশোর বয়সে মহানবী (সাঃ) প্রতিষ্ঠিত একটি শান্তিসংঘকে বোঝায়। মহানবী (সাঃ) ছিলেন শান্তির দূত। বালক বয়সে তিনি পাঁচ বছর ধরে চলা হারবুল ফিজার যুদ্ধের ভয়াবহতা দেখেন। যুদ্ধের রক্তপাত ও মানুষের দুর্ভোগ দেখে কিশোর মুহাম্মদ (সাঃ) এর অন্তর কেঁদে উঠলো। এর পরিপ্রেক্ষিতেই তিনি সমমনা কয়েকজন উৎসাহী তরুণ-যুবক ও পিতৃব্য যুবাইরকে নিয়ে ৫৯০ খ্রিস্টাব্দে গড়ে তুলেছিলেন হিলফুল ফুজুল নামের শান্তিসংঘটি। এতে গোত্রীয় যুদ্ধের অবসান সহ সমাজের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা মানুষের জানমালের নিরাপত্তা রক্ষা কাজ করতো।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে মহানবী (সা.) কর্তৃক গৃহীত মদিনা সনদের সাথে মিল রয়েছে। নিম্নে তা ব্যাখ্যা করা হলো :একটি দেশ সুষ্ঠুভাবে পরিচালনার মূল চাবিকাঠি হচ্ছে সংবিধান। আর তাই যে কোন দেশ স্বাধীনতা লাভের পর তাদের নাগরিকদের মৌলিক অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদি নিশ্চিত করে একটি সংবিধান প্রণয়ন করে। উদ্দীপকেও হংকং সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ। আর স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দায়িত্ব কর্তব্য সম্পর্কিত একটি সংবিধান প্রণয়ন করেন দেশটির নেতা। সংবিধানটি কে ছিল ৪৭ টি ধারা। আর এই সংবিধানটি রাষ্ট্রে সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে অত্যন্ত গুরুত্ব বহন করে। মহানবী (সা.) মদিনায় ইসলামী রাষ্ট্র গঠনের পর মদিনায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সদ্ভাব গড়ে তোলা এবং সবার অধিকার রক্ষার উদ্দেশ্যে মদিনা সনদ প্রণয়ন করেন। ৬২২ খ্রিস্টাব্দে মহানবী (সা.) হিজরতের পর মদিনা ও তার আশেপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে সব গোষ্ঠীর জন্য একটি সনদ প্রণয়ন করেন, যা মদিনা সনদ হিসেবে পরিচিতি পায়। আর এই মদিনা সনদ বা সংবিধান মদিনার বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে প্রণয়ন করেন। তিনি মদিনাকে প্রজাতন্ত্র ঘোষণা করেন এবং একই সাথে সকল সম্প্রদায়কে নিয়ে একটি সাধারণ জাতি গঠন করে সবার সমান অধিকার নিশ্চিত করেন। সনদে প্রত্যেকপর ধর্মীয় স্বাধীনতা রক্ষা এবং অসহায় ও দুর্বলদের সহযোগিতার বিধান রেখেছিলেন তিনি। এ সংবিধানের মাধ্যমে তিনি মদীনায় বসবাসরত সকল সম্প্রদায়কে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেন এবং একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে সক্ষম হন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সংবিধানের সাথে মহানবী (সা.) কর্তৃক গৃহীত মদিনা সনদের সাথে মিল রয়েছে।

উত্তর

উদ্দীপকের আলোকে নিম্নে মদিনা সনদের গুরুত্ব বিশ্লেষণ করা হলো :মহানবী (সা.) মদিনায় হিজরতের সময় মদিনার রাজনৈতিক ও সামাজিক অবস্থা ছিল শোচনীয়। মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মহানবী মদিনার রাজনৈতিক ও সামাজিক অবস্থার সংস্কার সাধন করেন। উদ্দীপকের সংবিধানের মাধ্যমে ও সুস্থ রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছিল। মদিনা সনদের ফলে ও মদিনায় রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয়েছিল। মদিনা ও তার আশেপাশে বসবাসকারী মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও পৌত্তলিকদের মধ্যে সম্প্রীতি স্থাপনের লক্ষ্যে সব গোষ্ঠীর প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে মদিনা সনদ প্রণয়ন করেন। মদিনা সনদ প্রণয়নের পর বিভিন্ন গোত্রের মধ্যকার দ্বন্দ্ব নিরসন হয়। এছাড়াও একই সাথে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার পাশাপাশি হিংসা, বিদ্বেষ ও কলহ ভুলে বিপদে একে অপরের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে অঙ্গীকারবদ্ধ হয়। এসময় দীর্ঘদিন ধরে বিবাদে লিপ্ত আউস ও খাযরাজ গোত্রসহ সবার মধ্যে দ্বন্দ্বের নিরসন হয়। এছাড়াও এর মাধ্যমে মদিনায় গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা বিলুপ্ত হয়। ফলে মদিনায় আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় এবং মহানবী (সা.) ইসলামের শাসনতন্ত্র কায়েম করেন। এভাবে মহানবী (সা.) মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনায় রাজনৈতিক পরিবেশ সুস্থিতিশীল করেন। এর ফলে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয় এবং যুদ্ধের প্রবণতা হ্রাস পায়। তাই বলা যায়, মদিনায় জাতীয় ঐক্য গড়ে ওঠার ক্ষেত্রে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)Comilla 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

হিজরত অর্থ কী?
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি ও লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ঈমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়।

Rajshahi · 2018

কত সালে মক্কা বিজয় হয়েছিল?
'বায়তুল মাল' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মিয়ানমার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হয়ে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের ত্রাণ বিতরণ করছে।

Rajshahi · 2018

মদিনার পূর্ব নাম কী?
'মেরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন?
হুদায়বিয়ার সন্ধিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।