শেয়ারFacebookWhatsApp

কত খ্রিষ্টাব্দে মহানবি (স) মদিনায় হিজরত করেন?

উত্তর: ৬২২ খ্রিষ্টাব্দে মহানবি (স) মদিনায় হিজরত করেন।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

কত খ্রিষ্টাব্দে মহানবি (স) মদিনায় হিজরত করেন?

উদ্দীপক

'ক' রাষ্ট্রের প্রধানমন্ত্রী করিমশাহ তার দেশের জন্য একটি নতুন শাসনতন্ত্র প্রণয়ন করেন। সকল শ্রেণি, পেশা, দল ও সম্প্রদায়ের সমান অধিকার উক্ত শাসনতন্ত্রে নিশ্চিত করা হয়। সকলের ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতায় 'ক' রাষ্ট্রটিকে একটি আদর্শ, শক্তিশালী ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় উক্ত শাসনতন্ত্রে ফুটিয়ে তোলা হয়। ঐ শাসনতন্ত্রের চেতনায় কালক্রমে 'ক' একটি কার্যকর ও পরাক্রমশালী রাষ্ট্রে পরিণত হয়। পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো উক্ত শাসনতন্ত্রটিকে তাদের জন্য আদর্শ হিসেবে গ্রহণ করে এবং একে অনুসরণ করে।

Dhaka · 2018

উত্তর

৬২২ খ্রিষ্টাব্দে মহানবি (স) মদিনায় হিজরত করেন।

উত্তর

নাখলার খণ্ডযুদ্ধের ফলে কুরাইশরা আক্রমণমুখী হয়ে পড়েছিল বলে এটিকে বদর যুদ্ধের প্রত্যক্ষ কারণ বলা হয়। মক্কার কুরাইশ ও তাদের মিত্ররা প্রায়ই মদিনার প্রান্তসীমায় লুটতরাজ করত। তাদের ধ্বংসাত্মক কার্যাবলি থেকে মদিনা রাষ্ট্রকে রক্ষার জন্য হযরত মুহাম্মদ (স) আবদুল্লাহ ইবনে জাহসের নেতৃত্বে ১২ সদস্যের একটি গোয়েন্দা দল মক্কার উপকণ্ঠে পাঠান। কিন্তু আবদুল্লাহ ভুলক্রমে মক্কাগামী কুরাইশদের একটি কাফেলাকে নাখলা নামক স্থানে আক্রমণ করে। ফলে সেখানে একটি খণ্ড যুদ্ধ হয়। এ যুদ্ধে কুরাইশ নেতা আমর বিন হাজরামি নিহত ও অপর দুই ব্যক্তি বন্দি হন। আমর বিন হাজরামির মৃত্যু কুরাইশদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে এবং এটিই বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হয়ে দাঁড়ায়।

উত্তর

উদ্দীপকের শাসনতন্ত্রটি হযরত মুহাম্মদ (স)-এর প্রণীত মদিনা সনদের আদর্শিক প্রতিফলন। মদিনা সনদকে বিশ্বের ইতিহাসে প্রথম লিখিত সংবিধান বলা হয়। মদিনায় বসবাসরত বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সদ্ভাব প্রতিষ্ঠা এবং তা বজায় রাখার উদ্দেশ্যে হযরত মুহাম্মদ (স) এ ঐতিহাসিক সনদ প্রণয়ন করেন। উদ্দীপকে বর্ণিত শাসনতন্ত্রে সব জাতি-ধর্মের মানুষের ন্যায্য অধিকার লাভের প্রতীক এই মদিনা সনদেরই প্রতিফলন ঘটেছে। উদ্দীপকে উল্লেখিত 'ক' রাষ্ট্রের প্রধানমন্ত্রী করিমশাহ তার দেশের সব শ্রেণি, পেশা, দল ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য একটি নতুন শাসনতন্ত্র প্রণয়ন করেন। এই শাসনতন্ত্রে সবার ভালোবাসা, সহযোগিতা ও আন্তরিকতায় 'ক' রাষ্ট্রটিকে একটি আদর্শ, শক্তিশালী ও কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একইভাবে মহানবি (স) ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরতের পর সেখানে বসবাসরত ইহুদি, খ্রিষ্টান, পৌত্তলিকসহ সব জাতি-ধর্মের মানুষের সাথে শান্তিপূর্ণভাবে বসবাসের নীতি গ্রহণ করেন। মদিনাকে একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি একটি সনদ প্রণয়ন করেন, যা ইসলাম তথা বিশ্ব ইতিহাসে 'মদিনা সনদ' নামে পরিচিত। এ সনদে ৪৭টি ধারা ছিল। ধারাগুলো ছিল মানুষের শান্তি, সমৃদ্ধি ও অধিকারের রক্ষাকবচ। এ সনদে মদিনার সব সম্প্রদায়কে ধর্মীয় স্বাধীনতা এবং জীবন ও সম্পদের নিরাপত্তার অধিকার দেওয়া হয়। রক্তপাত, হত্যা, বলাৎকার অপরাধমূলক কাজকে নিষিদ্ধ ঘোষণা করে দুর্বল, অসহায় মানুষকে সর্বতোভাবে সাহায্য করার আহ্বান জানানো হয়। এসব দিক বিবেচনা। করে বলা যায়, উদ্দীপকে বর্ণিত শাসনতন্ত্রে মদিনা সনদের আদর্শিক প্রতিফলন রয়েছে।

উত্তর

'ক' রাষ্ট্রের শাসনতন্ত্রের মতো মহানবি (স)-এর উক্ত পদক্ষেপ অর্থাৎ মদিনা সনদের ওপর ভিত্তি করে শক্তিশালী মদিনা রাষ্ট্র গড়ে উঠেছিল। মুহাম্মদ (স)-এর প্রণীত মদিনা সনদে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সদ্ভাব প্রতিষ্ঠার মহান আদর্শ বর্ণিত হয়েছে। এতে সবার অধিকার সংরক্ষণের মাধ্যমে একটি সুষ্ঠু ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের যাবতীয় দিকনির্দেশনা রয়েছে। এ সনদই ছিল শক্তিশালী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি। মদিনা সনদ মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে হিংসা, বিদ্বেষ ও কলহের অবসান ঘটায়। অসাম্প্রদায়িক চেতনার এ সুমহান শিক্ষা উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রের শাসনতন্ত্রেও দেখা যায়। এই শাসনতন্ত্রে বর্ণিত পারস্পরিক ভালোবাসা ও সহযোগিতার নীতি কালক্রমে 'ক' রাষ্ট্রকে একটি কার্যকর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করে। মদিনা সনদও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন সৃষ্টি করে অনন্য রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় অবদান রাখে। এ সনদ পারস্পরিক দ্বন্দ্ব-সংঘাতে লিপ্ত মদিনাবাসীর মধ্যে শান্তি বয়ে আনে। মদিনার বিবদমান আউস ও খাজরাজ গোত্রদ্বয়ের মিলন এর প্রকৃষ্ট উদাহরণ। এ সনদের মাধ্যমে মদিনায় দীর্ঘসময় ধরে চলা বুয়াসের যুদ্ধের অবসান হয় এবং রক্তপাতের পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হওয়ায় মদিনাবাসী একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত হয়। মদিনাবাসীর সহায়তায় মহানবি (স) বিভিন্ন যুদ্ধে জয়লাভ করে আরবের বুকে মদিনাকে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হন। পরবর্তীকালে খুলাফায়ে রাশেদিনের সময় এটি একটি বিশাল সাম্রাজ্যে পরিণত হয়। উপরের আলোচনার আলোকে বলা যায়, মদিনা সনদই ছিল শক্তিশালী মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভিত্তি।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)Dhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

হিজরত অর্থ কী?
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি ও লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ঈমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়।

Rajshahi · 2018

কত সালে মক্কা বিজয় হয়েছিল?
'বায়তুল মাল' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মিয়ানমার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হয়ে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের ত্রাণ বিতরণ করছে।

Rajshahi · 2018

মদিনার পূর্ব নাম কী?
'মেরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন?
হুদায়বিয়ার সন্ধিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।