'মিরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: ৬২০ খ্রিস্টাব্দে আল্লাহর নৈকট্যলাভের জন্য মহানবি (সা.)-এর ঊর্ধ্বলোকে গমনকে মেরাজ বলা হয়। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বলোকে গমন। মেরাজ রাসুল (সা.)-এর জীবনের বিস্ময়কর ও অলৌকিক ঘটনা। ৬২০ খ্রিষ্টাব্দের রজব মাসের ২৭ তারিখে নিশীথে হযরত মুহাম্মদ (সা.) বোরাক নামক স্বর্গীয় বাহনে আরোহণ করে কাবাগৃহ থেকে জেরুজালেম এবং সেখান থেকে মানুষের জ্ঞানের অতীত উর্ধ্বলোকে গমন এবং আল্লাহর নৈকট্য বা দিদার লাভ করেন। এ ঘটনা ইসলামের ইতিহাসে মেরাজ নামে অভিহিত। এ সময় তিনি আল্লাহর দিদার লাভ করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ প্রাপ্ত হন।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
'মিরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর