হিলফুল ফুজুল গঠিত হয়েছিল কেন?
উত্তর: সমাজে শান্তি রক্ষার উদ্দেশ্যে গঠিত হিলফুল ফুজুল রাসুল (সা.) কর্তৃক ৫৯০ সালে গঠিত একটি শান্তি সংঘের নাম। প্রতিবছর জিলহজ মাসে আরবে বিখ্যাত উকাজ মেলা অনুষ্ঠিত হতো। এ মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে কুরাইশ ও কায়েস গোত্রের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। যা ইতিহাসে 'হরবুল ফুজ্জার' নামে পরিচিত। রাসুল (সা.) বাল্যকালে এ যুদ্ধের তাণ্ডবলীলা প্রত্যক্ষ করেন। এতে তাঁর কচিমন কেঁদে ওঠে। মানবতার এ অপমান সহ্য করতে না পেরে যুদ্ধ বন্ধের জন্য কনিষ্ঠ পিতৃব্য জুবাইর ও অন্যান্য কয়েকজন উৎসাহী যুবককে নিয়ে তিনি একটি শান্তি কমিটি গঠন করেন। এ শান্তি কমিটির উদ্দেশ্য ছিল সমাজে অত্যাচার, নির্যাতন বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
হিলফুল ফুজুল গঠিত হয়েছিল কেন?
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, যশোর · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর