শেয়ারFacebookWhatsApp

তাবুক অভিযান কত সালে প্রেরিত হয়েছিল?

উত্তর: তাবুক অভিযান ৬৩০ সালে প্রেরিত হয়েছিল।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

তাবুক অভিযান কত সালে প্রেরিত হয়েছিল?

উদ্দীপক

১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন 'ম্যাগনাকার্টা' দলিলে স্বাক্ষর করেন। রাজার অত্যাচার থেকে বাঁচার জন্য সামন্তরা রাজাকে বন্দি করে এবং উক্ত দলিলে স্বাক্ষর করতে বাধ্য করেন। ফলে জনগণের অধিকার বহুলাংশে রক্ষা পায়। রাজা স্থানীয় প্রধানদের সম্মতি ব্যতীত সম্পদ ও সম্পত্তি হস্তগত করার অধিকার থেকে বঞ্চিত হন। জনগণের সাধারণ অধিকার ও মানবাধিকার রক্ষার পথ উন্মুক্ত হয়।

Rajshahi · 2025

উত্তর

তাবুক অভিযান ৬৩০ সালে প্রেরিত হয়েছিল।

উত্তর

হুনাইনের যুদ্ধের অর্থনৈতিক গুরুত্ব অপরিসীম। অষ্টম হিজরিতে ৬৩০ খ্রিষ্টাব্দে হুনাইনে এক তুমুল যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধের প্রথমদিকে মুসলমানগণ দারুণ বিপর্যয়ের সম্মুখীন হলেও রাসুল (সা.)-এর দৃঢ় ও বলিষ্ঠ নেতৃত্বে এবং সেনাপতি খালিদের (রা.) অসামান্য বীরত্বের জন্য মুসলিম বাহিনী জয়লাভ করেন। যুদ্ধে প্রায় ৭,০০০ শত্রু সৈন্য মুসলমানদের, নিকট বন্দি এবং বিপুল সংখ্যক গবাদি পশু, প্রচুর পরিমাণ রৌপ্য বা সমরাস্ত্র মুসলমানদের হস্তগত হয়। অপরদিকে মাত্র ৪/৫ জন মুসলিম সেনা শাহাদাতবরণ করেন। এ যুদ্ধের ফলে মুসলমানরা ব্যাপক অর্থনৈতিকভাবে লাভবান হয়।

উত্তর

'ম্যাগনাকার্টা'-এর সাথে মহানবি (সা.) প্রদত্ত সংবিধান তথা মদিনা সনদের জনগণের সাধারণ অধিকার ও মানবাধিকার রক্ষার পথ উন্মুক্ত হওয়ার বিষয়টির সাদৃশ্য রয়েছে। মহানবি (সা.) মদিনায় হিজরতের পর ৬২২ খ্রিষ্টাব্দে মদিনার সকল মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের জন্য একটি সনদ প্রণয়ন করেন যার নাম মদিনা সনদ। ৬২২ খ্রিষ্টাব্দে প্রণীত মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। এ সনদে মদিনায় বসবাসরত সকল ধর্মের মানুষের অধিকার ও মানবাধিকার নিশ্চিত করা হয়। মদিনার সকল মানুষকে নিয়ে একটি সাধারণ জাতি বা উম্মাহ গঠন করা হয়। মদিনা সনদের মাধ্যমে সবাইকে স্বাধীন সত্তার ও সমান নাগরিক অধিকারসমূহের স্বীকৃতি দেওয়া হয়। এটি মুসলমান ও অমুসলমান সম্প্রদায়কে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ করে হিংসা, দ্বেষ ও কলহের অবসান ঘটায়। তাদের রাজনৈতিক লক্ষ্য ছিল একরূপ এবং বিপদে একে অপরকে সাহায্য করার প্রতিশ্রুতিবদ্ধ। ইসলামি প্রজাতন্ত্র সংরক্ষণে স্ব-স্ব গোত্র যুদ্ধ ব্যয় বহন করার ব্যবস্থা হযরত মুহাম্মদ (সা.)-এর দূরদর্শিতা ও অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার পরিচায়ক। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির সম্পর্ক স্থাপন করে মদিনা সনদ এক তুলনাবিহীন রাজনৈতিক প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে দীর্ঘকালব্যাপী পরিচালিত বুয়াসের যুদ্ধের অবসান হয় এবং রক্তের স্থলে ভ্রাতৃত্বের বন্ধনে মদিনাবাসীদের মধ্যে রাজনৈতিক ঐক্য স্থাপিত হয়। মদিনা সনদ মুসলমান ও অমুসলমানদের ধর্মে পূর্ণ স্বাধীনতা ও নিশ্চয়তা বিধান করে। তারা মানুষ হিসেবে সকল অধিকার লাভ করে এবং তাদের মানবাধিকার রক্ষিত হয়। সকল মানুষ গোত্রীয় আনুগত্যের বদলে মহানবি (সা.)-এর নেতৃত্বে মদিনা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করে। তাই মদিনা সনদের সাথে ম্যাগনাকার্টার জনগণের সাধারণ অধিকারও মানবাধিকার প্রতিষ্ঠার দিকটি সাদৃশ্যপূর্ণ।

উত্তর

উদ্দীপকে দেখা যায়, ১২১৫ সালে ইংল্যান্ডের রাজা জন 'ম্যাগনাকার্টা' দলিলে স্বাক্ষর করেন। রাজার অত্যাচার থেকে বাঁচার জন্য সামন্তরা রাজাকে বন্দি করে এবং উক্ত দলিলে স্বাক্ষর করতে বাধ্য করেন। ফলে জনগণের অধিকার বহুলাংশে রক্ষা পায়। রাজা স্থানীয় প্রধানদের সম্মতি ব্যতীত সম্পদ ও সম্পত্তি হস্তগত করার অধিকার থেকে বঞ্চিত হন। কিন্তু মদিনা সনদ প্রণয়নে এর বিপরীত চিত্র দেখা যায়। এখানে মদিনাবাসী শান্তির দূত হিসেবে মহানবি (সা.)-কে মদিনায় সাদরে গ্রহণ করে। মদিনায় মহানবি (সা.) 'বিপুল সংবর্ধনা লাভ করেন। মদিনাবাসীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ প্রতিষ্ঠার জন্য তিনি স্বপ্রণোদিত হয়ে সংবিধান প্রণয়ন করেন। উদ্দীপকের রাজা বন্দি - হয়ে জনগণের চাপে সংবিধান প্রণয়ন করেন এবং তিনি স্থানীয় প্রধানদের সম্মতি ব্যতীত সম্পদ হস্তগত করার অধিকার হারান। কিন্তু মহানবি (সা.) মদিনা সনদ প্রণয়নের মাধ্যমে মদিনাবাসীর ওপর একক কর্তৃত্ব লাভ করেন। তিনি একাধারে বিচার, সামরিক ও শাসন বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেন। তাই উদ্দীপকের সংবিধান প্রণয়নের প্রক্রিয়া ও উদ্দেশ্যের সাথে মহানবি (সা.)-এর সংবিধান প্রণয়ন তথা মদিনা সনদ প্রণয়নের প্রক্রিয়া ও উদ্দেশ্যে বৈপরীত্য দৃশ্যমান। অতএব উদ্দীপকের রাজা জন বন্দি হন এবং বাধ্য হয়ে ম্যাগনাকার্টা দিলেও মহানবি (সা.) স্বেচ্ছায় মদিনা সনদ দেন তাই তাদের উদ্দেশ্যে ভিন্নতা দেখা যায়।
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)Rajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

হিজরত অর্থ কী?
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি ও লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ঈমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়।

Rajshahi · 2018

কত সালে মক্কা বিজয় হয়েছিল?
'বায়তুল মাল' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মিয়ানমার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হয়ে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের ত্রাণ বিতরণ করছে।

Rajshahi · 2018

মদিনার পূর্ব নাম কী?
'মেরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন?
হুদায়বিয়ার সন্ধিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।