শেয়ারFacebookWhatsApp

হুদাইবিয়ার সন্ধিকে 'ফাতহুম মুবিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।।

উত্তর: মক্কার কুরাইশদের সাথে হযরত মুহাম্মদ (সা.) ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে যে সন্ধি সম্পন্ন করেন তা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র মুসলমানদের প্রতিকূলে ছিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিল মুসলমানদের অনুকূলে সুদূরপ্রসারী। এ চুক্তির ফলে মুসলমানদের সাথে কুরাইশদের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। দলে দলে অমুসলমান কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মূলত এ সন্ধির মাধ্যমে মহানবি (সা.)-এর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তাই হুদাইবিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলে কুরআন মজিদে উল্লেখ করা হয়েছে।

HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল

হুদাইবিয়ার সন্ধিকে 'ফাতহুম মুবিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।।

উদ্দীপক

ঘটনা-১: রাকিব সাহেব তার সন্তানদের উপদেশ দিলেন যে, তোমরা শ্রমিকের মজুরি ইনসাফের ভিত্তিতে যথাসময়ে প্রদান করবে। বাড়ির কাজের লোকদের প্রতি সদাচরণ করবে। ঘটনা-২: জামিল সাহেব তার স্ত্রীর সাথে প্রায়শই খারাপ আচরণ করেন। তিনি মেয়েকে একজন অযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে পণ হিসেবে অনেক টাকা-পয়সা নেন এবং নিজের বিলাসিতায় উক্ত অর্থ ব্যয় করেন।

Rajshahi · 2025

উত্তর

বদর যুদ্ধে ১৪ জন মুসলমান শহিদ হয়েছিলেন।

উত্তর

মক্কার কুরাইশদের সাথে হযরত মুহাম্মদ (সা.) ৬ষ্ঠ হিজরিতে হুদাইবিয়া নামক স্থানে যে সন্ধি সম্পন্ন করেন তা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। আপাতদৃষ্টিতে এ সন্ধিপত্র মুসলমানদের প্রতিকূলে ছিল বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা ছিল মুসলমানদের অনুকূলে সুদূরপ্রসারী। এ চুক্তির ফলে মুসলমানদের সাথে কুরাইশদের দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। দলে দলে অমুসলমান কুরাইশরা ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। মূলত এ সন্ধির মাধ্যমে মহানবি (সা.)-এর রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় পাওয়া যায়। তাই হুদাইবিয়ার সন্ধিকে প্রকাশ্য বিজয় বলে কুরআন মজিদে উল্লেখ করা হয়েছে।

উত্তর

রাকিব সাহেবের কথার সাথে মহানবি (সা.)-এর চরিত্রের সদাচরণ, সাম্য ও মহানুভবতার দিকটির সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের ঘটনা-১-এ দেখা যায়, রাকিব সাহেব তার সন্তানদের উপদেশ দিলেন যে, তোমরা শ্রমিকের মজুরি ইনসাফের ভিত্তিতে যথাসময়ে প্রদান করবে। বাড়ির কাজের লোকদের প্রতি সদাচরণ করবে। যার সাথে মহানবি (সা.)-এর শ্রমিকের মর্যাদা ও মানুষের সাথে সাম্যের দিকটির মিল রয়েছে। দাসদাসী বা অধীনস্থদের সম্পর্কে সতর্ক হতে মহানবি (সা.) নির্দেশ করে বলেন, "তাদের সাথে সদ্ব্যবহার করবে, তাদের নির্যাতন করার অধিকার তোমাদের নেই। তোমরা যা খাবে ও পরবে, তাদেরকেও তা খাওয়াবে ও পরাবে।” এ থেকে ফুটে ওঠে যে, মালিক ও দাসদাসীদের খাবার-দাবার ও পোশাকের ব্যাপারে কোনো পার্থক্য থাকবে না। তাই আমাদের সকলের উচিত দাসদাসী বা অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা। বিশ্বনবি (সা.) শ্রমিক ও মজুরদের অধিকার আদায়ের দাবি সম্পর্কেও সচেতন ছিলেন। উপযুক্ত মজুরি তাদের ভাগ্যে জুটত না। সামাজিকভাবে শ্রমিকরা ছিল নিগৃহীত। হুজুর (সা.) শ্রমিকদের সামাজিক মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ রক্তব্য রাখলেন। তিনি বললেন, "ঘাম শুকাবার আগেই শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে।" অতএব রাকিব সাহেবের কথার মাধ্যমে মহানবি (সা.)-এর চরিত্রের সদাচরণ, সাম্য ও মহানুভবতার দিকটির সাদৃশ্য রয়েছে।

উত্তর

জামিল সাহেবের চরিত্রে মহানবি (সা.)-এর চারিত্রিক বৈশিষ্ট্যের নারীর প্রতি সম্মানবোধ ও মিতব্যয়িতার দিকটি অনুপস্থিত। উদ্দীপকের ঘটনা-২-এ পরিলক্ষিত হয়, জামিল সাহেব তার স্ত্রীর সাথে প্রায়শই খারাপ আচরণ করেন। তিনি মেয়েকে একজন অযোগ্য পাত্রের সাথে বিয়ে দিয়ে পণ হিসেবে অনেক টাকা-পয়সা নেন এবং নিজের বিলাসিতায় উক্ত অর্থ ব্যয় করেন। যা মহানবি (সা.)-এর নারীর প্রতি সম্মান ও মিতব্যয়িতার বিপরীত। মহানবি (সা.) নারীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। তিনি পিতৃপ্রধান সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করলেও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। পবিত্র কুরআনে ঘোষণা করা হয়েছে, "স্ত্রীর ওপর স্বামীর যেরূপ অধিকার আছে, স্বামীর ওপর স্ত্রীরও সেরূপ অধিকার আছে।" (সূরা বাকারা, ২২৮) ইসলাম পূর্ব যুগে কন্যাসন্তান জন্ম দেওয়াকে সমাজে অভিশপ্ত ও লজ্জাকর মনে করা হতো। তাই মুহাম্মদ (সা.) ঘোষণা করেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত।" তিনি তাদেরকে পিতা ও স্বামীর সম্পদের উত্তরাধিকার এবং বিবাহে মতামত প্রকাশের স্বাধীনতা দেন। তিনি নারীদের জন্য পর্দা প্রথা চালু করে পরকীয়া, নারী-পুরুষের অবাধ মেলামেশা, ব্যভিচার দূর করে সমাজে নারীকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। তাছাড়া মহানবি (সা.) প্রয়োজনের অতিরিক্ত অর্থ অপচয় করতে নিষেধ করেছেন। তিনি বিলাসিতা না করে মিতব্যয়ী জীবন যাপনের কথা বলেছেন। তিনি বলেন, "অপচয়কারী শয়তানের ভাই।"
HSCIslamic History 1st paperChapter 2 : হযরত মুহাম্মদ (স.)Rajshahi 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

মুক্তিযুদ্ধের সময় রাশেদদের গ্রামের মুক্তিযোদ্ধারা গ্রামে প্রবেশের রাস্তা কেটে দিয়েছিল, যাতে পাকিস্তান আর্মি সহজে প্রবেশ করতে না পারে। রাস্তা কাটা থাকায় পাক আর্মি গাড়ি ছাড়া পায়ে হেঁটে গ্রামে প্রবেশ করার সাহস পায়নি। মুক্তিযোদ্ধাদের এ রণকৌশলের কারণে রাশেদদের গ্রাম ছিল নিরাপদ ও মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটি।

Rajshahi · 2017

হিজরত অর্থ কী?
হিজরত ও দেশত্যাগের মধ্যে পার্থক্য কী? বুঝিয়ে লিখ।
উদ্দীপকের অনুরূপ রণকৌশল মহানবি (স) কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বর্ণনা করো।
মহানবি (স) এর উক্ত রণকৌশলটির তাৎপর্য বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

3.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

উদ্দীপক

আব্দুস সামাদ নামক ব্যক্তিটি সমাজের সর্বস্তরের মানুষের নিকট শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি এলাকার মসজিদের ইমাম নিযুক্ত হওয়ার পর সমাজের সকল অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে বলেন। এতে সমাজের এক শ্রেণির মানুষের কাছে তিনি শত্রু হয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয় এবং তিনি দেশ ত্যাগে বাধ্য হন।

Rajshahi · 2017

হযরত মুহম্মদ (স) এর মাতার নাম কী?
হিলফুল ফুজুল বলতে কী বুঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সাথে তোমার পাঠ্যবইয়ের কোন মহামানবের কর্মকাণ্ডের সাদৃশ্য লক্ষ করা যায়? ব্যাখ্যা করো।
উক্ত মহাপুরুষের সাথে তোমার পাঠ্যবইয়ের ঘটনা তাঁর ও তাঁর প্রচারিত ধর্মের জন্য ছিল গুরুত্বপূর্ণ ঘটনা- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2017

5.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

উদ্দীপক

আশরাফ সাহেবের বাসায় সবসময় দুই ধরনের রান্না হয়। ভালোমানের রান্না হয় তার পরিবারের জন্য, আর নিম্নমানের খাবার তৈরি হয় ড্রাইভার, বাবুর্চি আর পরিচারিকাদের জন্য। তাদের চিকিৎসা, বাসস্থান ও ভালো পোশাকেরও সুব্যবস্থা নাই। আশরাফ সাহেব তার স্ত্রীর সাথেও সবসময় দুর্ব্যবহার করেন। পারিবারিক কোনো সিদ্ধান্তে তিনি স্ত্রীর মতামত গ্রহণ করেন না। এসব নিয়ে সংসারে অশান্তি লেগেই থাকে।

Dhaka · 2017

মহানবি (স) কত খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন?
মুহাম্মদ (স)-কে 'আল-আমিন' বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উদ্দীপকের আশরাফ সাহেব মহানবি (স) এর কোন উপদেশ মেনে চললে অধীনস্তদের সাথে বিরূপ আচরণ করতে পারতেন না? ব্যাখ্যা কর।
উদ্দীপকে নারীর প্রতি যে অবহেলা প্রকাশ পেয়েছে তা মহানবি (স) এর বিদায় হজের ভাষণের এ সংক্রান্ত নির্দেশাবলির পরিপন্থি। উক্তিটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2017

7.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

নিজ এলাকায় শান্তি-শৃঙ্খলা, স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে এবং চুরি, ডাকাতি, ছিনতাই, হানাহানি ও লুটতরাজ প্রতিরোধ করার লক্ষ্যে রহমতপুর এলাকার কয়েকজন যুবক ঈমান চৌধুরীর নেতৃত্বে একটি সমিতি বা সংঘ গড়ে তোলেন। তাদের এই উদ্যোগ সফল হয়।

Rajshahi · 2018

কত সালে মক্কা বিজয় হয়েছিল?
'বায়তুল মাল' কী? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সমিতি প্রাচীন আরবের কোন সংগঠনকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উক্ত সমিতির কার্যাবলি সম্পাদনে মহানবি (স)-এর কৃতিত্ব মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

9.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

উদ্দীপক

মিয়ানমার শাসকগোষ্ঠী কর্তৃক অত্যাচার, নির্যাতন, লুণ্ঠন, ধর্ষণ ও ঘরবাড়ি পোড়ানোর শিকার হয়ে প্রায় ৬ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সরকার মানবিক কারণে রোহিঙ্গাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান ও চিকিৎসা দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক গোষ্ঠীও তাদের ত্রাণ বিতরণ করছে।

Rajshahi · 2018

মদিনার পূর্ব নাম কী?
'মেরাজ' বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের আলোকে মদিনার মুহাজির ও আনসার সম্প্রদায়ের অবদান মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন · Rajshahi 2018

11.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

উদ্দীপক

এভারগ্রিন কলেজের শিক্ষার্থীরা সুন্দরবনে বেড়াতে যায়। অধ্যক্ষ তাদেরকে শ্রেণি শিক্ষকের তত্ত্বাবধানে থাকতে বলেন এবং কোনো অবস্থাতেই তাদের অনুমতি ব্যতীত শিক্ষার্থীকে বনের অভ্যন্তরে প্রবেশ করতে নিষেধ করেন। ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাসের মধ্যে অল্পসংখ্যক শিক্ষার্থী শ্রেণি শিক্ষককে না জানিয়ে বনে প্রবেশ করে এবং বাঘের শিকারে পরিণত হয়। এ দুঃখজনক ঘটনাটি ভ্রমণের আনন্দ কেড়ে নেয় এবং শোকাবহ পরিবেশের সৃষ্টি করে। সবাই আপনজন হারানোর বেদনা নিয়ে বাড়িতে প্রত্যাবর্তন করে। শিক্ষার্থীরা বুঝতে পারে বড়দের নির্দেশ সর্বদা পালনীয়। এ শিক্ষা তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করে।

Dhaka · 2018

বদরের যুদ্ধে কুরাইশদের সেনাপতি কে ছিলেন?
হুদায়বিয়ার সন্ধিকে 'প্রকাশ্য বিজয়' বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকটি ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের প্রতি ইঙ্গিত প্রদান করছে? ব্যাখ্যা করো।
উদ্দীপকের শিক্ষার্থীদের মতো উক্ত যুদ্ধ থেকে প্রাপ্ত শিক্ষাই কি মুসলমানদেরকে অপরাজেয় শক্তিতে পরিণত করেছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন · Dhaka 2018

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।