বায়তুর-রিজওয়ান কী? ব্যাখ্যা কর।
উত্তর: ৬২৮ খ্রিস্টাব্দে হুদাইবিয়ার সন্ধির পূর্ব মুহূর্তে হযরত মুহাম্মদ (সা.) সমবেত সকল সাহাবিদের নিয়ে একটি বাবলা গাছের নিচে যে শপথ করেন তাকে বাইতুর রিজওয়ান বলে। হযরত মুহাম্মদ (সা.) হিজরতের ৬ বছর পর ৬২৮ খ্রিষ্টাব্দে ওমরা হজ পালনের জন্য মক্কাভিমুখে রওয়ানা হন। মক্কার কুরাইশরা এ সংবাদ পেয়ে মুসলমানদের বাধা প্রদান করলে তারা মক্কার ৯ মাইল দূরে হুদাইবিয়া নামক স্থানে শিবির স্থাপন করে। এ সময় সমঝোতার নিমিত্তে উভয় পক্ষের মধ্যে আলোচনা করার জন্য হযরত উসমান (রা.)-কে প্রেরণ করা হলে তার হত্যার সংবাদ ছড়িয়ে পড়ে। এমতাবস্থায় হযরত উসমান (রা.)-এর হত্যার প্রতিশোধ গ্রহণ ও মক্কায় ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য সকল মুসলমানদের নিয়ে হযরত মুহাম্মদ (সা.) ইসলামের জন্য জীবন উৎসর্গের শপথ নেন যা ইতিহাস বাইতুর রিজওয়ান বা বাইতুশ শাজারা নামে পরিচিত।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · সৃজনশীল
বায়তুর-রিজওয়ান কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর