উদ্দীপকে 'খ' বায়ুটি হলো উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু। বায়ুটি ৪০০-৪৭° দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবাহিত হওয়ায় কারণ বিশ্লেষণ করা হলো:
মকরীয় উচ্চচাপ বলয় হতে অয়ন বায়ু ব্যতীত আরও একটি বায়ু মেরুবৃত্তীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। পশ্চিম দিক হতে প্রবাহিত হয় বলে বায়ুটিকে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু বলে।
পৃথিবীর দক্ষিণ গোলার্ধের ৩৫০ থেকে ৬০০ অক্ষাংশের মধ্যে এ বায়ু প্রবাহিত হয়। ফেরেলের সূত্রানুসারে দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে উত্তর-পশ্চিম দিক হতে প্রবাহিত হয়। দক্ষিণ গোলার্ধের জলভাগ বেশি থাকায় উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু অবাধে জলভাগের উপর দিয়ে প্রবলবেগে প্রবাহিত হয়। ইউরোপীয় নাবিকগণ একে প্রবল বায়ু বলে থাকেন। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে এ বায়ু ৪০° দক্ষিণ থেকে ৪৭° দক্ষিণ অক্ষাংশের মধ্যে বেশ জোরে গর্জন করতে করতে প্রবাহিত হয় বলে একে গর্জনশীল চল্লিশও বলা হয়।
অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি, দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকার কারণে উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ুটি ৪০০-৪৭° দক্ষিণ অক্ষাংশের মধ্যে প্রবল বেগে প্রবাহিত হয়।