কোনটি রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত নয়? (Which one is not associated with the swim-bladder of ruhi fish?
ক. ওয়েবেরিয়ান অসিক্যল (Weberian ossicle)
খ. নিউম্যাটিক নালি (Pneumatic duct)
গ. রেটি মিরাবাইল (Rete mirabile)
ঘ. পার্শ্বরেখা নালি (Lateral line canal)
উত্তর: পার্শ্বরেখা নালি (Lateral line canal)
ব্যাখ্যা: · নিউম্যাটিক নালি (Pneumatic duct) : অন্ননালি ও বায়ুথলির মাঝে সংযোগকারী নালি। এই নালি থাকার কারণে এ ধরনের বায়ুথলিকে ফাইসোস্টোমাস (Physostomous) বায়ুথলি বলে। · নিউম্যাটিক নালি অন্তঃকর্ণের ওয়েবেরিয়ান অসিক্যলের (Weberian ossicles)-এর সাথে যুক্ত থাকে। · বায়ুথলির অন্তঃপ্রাচীরে লাল বর্ণের গ্যাসগ্রন্থি থাকে, এদের নাম রেটিয়া মিরাবিলিয়া (Retia mirabilia) বলে। · রুই মাছের দেহকাণ্ডের উভয় পার্শ্বে একটি করে পার্শ্ব রেখা (lateral line) দেহের দৈর্ঘ্য বরাবর লেজ পর্যন্ত বিস্তৃত থাকে। বাহ্যিক দিকে রুই মাছের পার্শ্ব রেখায় 41-42টি আঁইশ থাকে। ভেতরের দিকে এতে খাদ ও গর্তের সমন্বয়ে গঠিত অসংখ্য পার্শ্ব রেখা অঙ্গ নিউরোমাস্ট (lateral line organ : neuromasts) থাকে। এগুলো সংবেদী অঙ্গ এবং এদের মাধ্যমে রুই মাছ পানির রাসায়নিক গুণাগুণ, গতি ও চাপ নির্ণয় করতে পারে।
Admission NDC - Prosthuti Booster Science MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · NDC - Prosthuti Booster · Science · MCQ
কোনটি রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত নয়? (Which one is not associated with the swim-bladder of ruhi fish?
- ক.ওয়েবেরিয়ান অসিক্যল (Weberian ossicle)
- খ.নিউম্যাটিক নালি (Pneumatic duct)
- গ.রেটি মিরাবাইল (Rete mirabile)
- ঘ.পার্শ্বরেখা নালি (Lateral line canal)
উত্তর