নিচের কোন গ্রুপের উদ্ভিদসমূহ উভচর? (Which one of the following groups of plants is amphibious?)
ক. ব্রায়োফাইটা (Bryophyta)
খ. টেরিডোফাইটা (Pteridophyta)
গ. জিমনোস্পার্ম (Gymnosperm)
ঘ. সবগুলোই (All of them)
উত্তর: ব্রায়োফাইটা (Bryophyta)
ব্যাখ্যা: · প্রচলিত শ্রেণিবিন্যাস অনুযায়ী ব্রায়োফাইটা একটি বিভাগ। Wallace, Sanders ও Ferl-এর Biology (1996) অনুযায়ী ব্রায়োফাইটস্ এর প্রজাতির সংখ্যা ১৫,৬০০ যার অধিকাংশ স্থলজ, কিছু জলজ। স্থলজ প্রজাতিগুলোরও জীবনচক্র—বিশেষ করে নিষেক ক্রিয়া সম্পন্ন করতে পানির প্রয়োজন হয়। তাই ব্রায়োফাইটা উভচর উদ্ভিদ হিসেবে পরিচিত। Bryophyta বর্গের উদ্ভিদকে Bryophytes বলে। · সকল ফার্ন ও ফার্নজাতীয় উদ্ভিদ টেরিডোফাইটা বিভাগের অন্তর্গত, তাই টেরিডোফাইটকে ফার্নবর্গীয় উদ্ভিদ বলা হয়। এরা অপুষ্পক ও দেহে ভাস্কুলার টিস্যু থাকায় এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলে। Pteridophyta বিভাগের অন্তর্গত উদ্ভিদসমূহকে Pterydophytes বলে। · যেসব সবীজী উদ্ভিদে গর্ভাশয় থাকে না বলে ফল উৎপন্ন হয় না এবং বীজ নগ্ন অবস্থায় জন্মে তাদেরকে নগ্নবীজী বা জিমনোস্পার্ম বলে।
Admission NDC - Prosthuti Booster Science MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · NDC - Prosthuti Booster · Science · MCQ
নিচের কোন গ্রুপের উদ্ভিদসমূহ উভচর? (Which one of the following groups of plants is amphibious?)
- ক.ব্রায়োফাইটা (Bryophyta)
- খ.টেরিডোফাইটা (Pteridophyta)
- গ.জিমনোস্পার্ম (Gymnosperm)
- ঘ.সবগুলোই (All of them)
উত্তর