সারফেকট্যান্ট কোথায় পাওয়া যায়? (Where is surfactant found in?)
ক. অ্যালভিওলাসে (Alveolus)
খ. ব্রঙ্কাসে (Bronchus)
গ. ট্রাকিয়ায় (Trachea)
ঘ. নাসারন্ধ্রে (Nostril)
উত্তর: অ্যালভিওলাসে (Alveolus)
ব্যাখ্যা: · অ্যালভিওলাসের প্রাচীরে দুই ধরনের এপিথেলিয়াম কোষের মধ্যে এপিথেলিয়াম টাইপ-II কোষ থেকে প্রাচীরের ভিতরের দিকে প্রোটিন ও লিপিড গঠিত পালমোনারি সারফেকট্যান্ট নামক ডিটারজেন্ট জাতীয় পদার্থ নিঃসৃত হয়। এ পদার্থ অ্যালভিওলাসে তরলের পৃষ্ঠটান কমিয়ে অ্যালভিওলাসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে এবং গ্যাসীয় বিনিময় সহজ করে। ২৩ সপ্তাহ বয়স্ক মানব ভ্রূণে সর্বপ্রথম সারফেকট্যান্ট ক্ষরণ শুরু হয় তাই ২৪ সপ্তাহের আগে একে স্বাধীন অস্তিত্বের অধিকারী গণ্য করা হয় না। · নাসারন্ধ্রের মাধ্যমে বায়ু শ্বসন অঙ্গে প্রবেশ করে। · স্বরযন্ত্রের পর থেকে ৫ম বক্ষদেশীয় কশেরুকা পর্যন্ত বিস্তৃত ১০-১২ সে.মি. দীর্ঘ ও ২-২.৫ সে.মি. ব্যাসবিশিষ্ট ফাঁপা নলাকার অংশকে ট্রাকিয়া বা শ্বাসনালি বলে। এটি ১৫-২০টি তরুণাস্থি নির্মিত অর্ধবলয়ে (C-আকৃতির) গঠিত। · ট্রাকিয়া বা শ্বাসনালি দ্বিধা-বিভক্ত হয়ে বক্ষগহ্বরে দুটি শাখা সৃষ্টি করে। এদেরকে ক্রোমনালি বা ব্রঙ্কাই (একবচনে Bronchus) বলে। এর মাধ্যমে ট্রাকিয়া থেকে বায়ু ফুসফুসে প্রবেশ করে।
Admission NDC - Prosthuti Booster Science MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
Admission · NDC - Prosthuti Booster · Science · MCQ
সারফেকট্যান্ট কোথায় পাওয়া যায়? (Where is surfactant found in?)
- ক.অ্যালভিওলাসে (Alveolus)
- খ.ব্রঙ্কাসে (Bronchus)
- গ.ট্রাকিয়ায় (Trachea)
- ঘ.নাসারন্ধ্রে (Nostril)
উত্তর