ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে? ব্যাখ্যা করো।
উত্তর: নিউটনের তৃতীয় সূত্র অনুসারে একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তুটিও প্রথম বস্তুটির উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে এবং দুটি ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। যেমন: যখন আমরা দেয়ালে হাত দিয়ে ধাক্কা দিই, তখন আমরা দেয়ালে একটি বল প্রয়োগ করি। একই সময়ে দেয়ালটিও আমাদের হাতে একটি সমান বিপরীত বল প্রয়োগ করে। এখানে দেয়ালে আমরা যে বল প্রয়োগ করি তা হলো ক্রিয়া এবং দেয়াল আমাদের হাতে যে বল প্রয়োগ করে তা হলো প্রতিক্রিয়া। তাই বলা যায় ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সবসময় ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে? ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর