উদ্দীপকের কাচদণ্ড দ্বারা কোন গোলককে আহিত করা সম্ভব? চিত্র এঁকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কাচদণ্ডটি ধনাত্মক চার্জে আহিত এবং A ও B গোলক দুটি যথাক্রমে – 30 C এবং + 50 C চার্জে চার্জিত।এক্ষেত্রে, ধনাত্মক চার্জে চার্জিত কাচদণ্ডটিকে 30 C চার্জে চার্জিত A গোলকের নিকটে আনা হলে কাচদণ্ডটি গোলকের ঋণাত্মক আধানগুলোকে তার দিকে আকর্ষণ করবে। ফলে গোলকটিতে নেট ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। মূলত বৈদ্যুতিক আবেশের জন্য এ ঘটনা ঘটবে। অপরদিকে, ধনাত্মক চার্জে চার্জিত কাচদণ্ডটিকে + 50 C চার্জে চার্জিত B গোলকের নিকটে আনা হলে গোলকটি বিকর্ষণ বল অনুভব করবে এবং দূরে সরে যাবে। কারণ আমরা জানি, সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ, B গোলকটি আগে থেকেই ধনাত্মক চার্জে চার্জিত হওয়ায় এটির মধ্যে কোনো বৈদ্যুতিক আবেশের প্রভাব লক্ষ করা যাবে না এবং B গোলকটির অভ্যন্তরে আধানের চলাচল/স্থানান্তর হবে না। এটি আগের মতোই ধনাত্মক + 50 C আধানে আহিত থাকবে।উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়, ধনাত্মক কাচদণ্ড দ্বারা স্থির বৈদ্যুতিক আবেশের প্রভাব চার্জের স্থানান্তরের জন্য A গোলকটি নেট ধনাত্মক চার্জে আহিত হবে এবং B গোলকটিতে নতুন করে কোনো আধানের সঞ্চার হবে না। সুতরাং, কাচদণ্ড দ্বারা A গোলককে আহিত করা সম্ভব।
SSC পদার্থবিজ্ঞান CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · সৃজনশীল
উদ্দীপকের কাচদণ্ড দ্বারা কোন গোলককে আহিত করা সম্ভব? চিত্র এঁকে বিশ্…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর